1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেরপুরে ‘বিষাদের ঘোড়া’ ও ‘নীলকণ্ঠের গান’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ ৯ এপ্রিল বগুড়া ও শেরপুরে সাধারণ ছুটি ঘোষণা দেশে আর মব কালচার অ্যালাউ করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী জ্বালানি সংকটে ফিলিপাইনে ৩৬৫ পেট্রোল পাম্প বন্ধ স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজের জানাজা সম্পন্ন, প্রধানমন্ত্রীর শ্রদ্ধা সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএসের দেশত্যাগে নিষেধাজ্ঞা ৩০ এপ্রিল থেকে শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ পেশাদার খেলোয়াড়দের রাজনীতিতে না আসার আহ্বান প্রধানমন্ত্রীর অবৈধ তেল মজুতদারদের তথ্য দিলেই মিলবে লাখ টাকা পুরস্কার

যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা ৭০ হাজার ছাড়ালো

  • আপডেট টাইম :: বুধবার, ৬ মে, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : মহামারি করোনাভাইরাসে মার্কিন যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ৭০ হাজার ছাড়িয়েছে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যা অনুযায়ী মঙ্গলবার (৫ মে) পর্যন্ত সেখানে মারা গেছে ৭০ হাজার ১১৫ জন। অবশ্য ওয়ার্ল্ডওমিটার্সের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী এ রিপোর্ট লেখা পর্যন্ত যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ৭১ হাজার ৬৭০। আক্রান্তের সংখ্যা ১২ লাখ ২৯ হাজার ৯১৯।

বিশ্বের ক্ষমতাধর দেশটির ৫০টি অঙ্গরাজ্যের মধ্যে মৃতের সংখ্যা সবচেয়ে বেশি নিউইয়র্ক রাজ্যে। সেখানে মারা গেছে ২৫ হাজার ১৭৪ জন। আক্রান্তের সংখ্যা ৩ লাখ ২৯ হাজার ৮১৬ জন। নিউ জার্সিতে মারা গেছে ৮ হাজার ২৭৩ জন। ম্যাসাচুসেটসে মৃতের সংখ্যা ৪ হাজার ২১২ জন। মিশিগানে মারা গেছে ৪ হাজার ২১২ জন। পেনসালভানিয়ায় ৩ হাজার ১২ জন।

এ ছাড়া ইলিনয়িসে ২ হাজার ৮৩৮ জন, ক্যালিফোর্নিয়ায় ২ হাজার ২৯৪ জন, কানেক্টিকাটে ২ হাজার ৫৫৬ জন ও লুসিয়ানায় ২ হাজার ১১৫ জনের মৃত্যু হয়েছে।

বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩৭ লাখ ১০ হাজার ৩৮০ জন। মৃতের সংখ্যা ২ লাখ ৫৬ হাজার ৯২০ জন। সেরে উঠেছে ১২ লাখ ৩৫ হাজার ৪৭৭ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com