1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে নতুন সহকারী কমিশনার (ভূমি) ফারাজ হাবীব খানের যোগদান ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের হামলা, গুলিবিদ্ধ ৫ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক ও হেলপার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে বাস খাদে পড়ে নিহত ৪৫

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে অন্তত ৪৫ জন নিহত হয়েছেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৮ মার্চ) দেশটির উত্তর-পূর্বাঞ্চলের লিম্পোপো রাজ্যে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে।

দেশটির পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, বতসোয়ানার রাজধানী গাবোরোন থেকে তীর্থযাত্রীদের নিয়ে বাসটি মরিয়া শহরে একটি ইস্টার সার্ভিসে যাচ্ছিল। এমমা মাতলাকালা পর্বত গিরিপথে একটি সেতুতে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি খাদে পড়ে এ দুর্ঘটনা ঘটে। এরপর মাটিতে পড়ে বাসটিতে আগুন ধরে যায়।

দেশটির পরিবহনমন্ত্রী সিন্দিসিওয়ে চিকুঙ্গা দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি মর্মান্তিক বাস দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি আন্তরিক সমবেদনা জানান।

পরিবহনমন্ত্রী  বলেন, দক্ষিণ আফ্রিকার সরকার মৃতদেহগুলো তাদের দেশে ফিরিয়ে দিতে সহায়তা করবে এবং দুর্ঘটনার বিষয়টি তদন্ত করবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com