1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ বলে পদত্যাগের দুদিন পর গ্রেপ্তার বিএনপি নেতা জুমার দিনে মুমিনের বিশেষ ৪ আমল রূপপুরে পৌঁছাল পারমাণবিক জ্বালানির নবম ও শেষ চালান দেশজুড়ে চিরুনি অভিযান, মাঠে ১৬৮ প্লাটুন বিজিবি-আনসার শেরপুর যুবদের নতুন ডিজিটাল প্রযুক্তি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট

চতুর্থবারের মতো লকডাউন বৃদ্ধি করলো স্পেন

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৭ মে, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : মহামারি করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে স্পেনের পার্লামেন্ট চতুর্থবারের মতো লকডাউনের মেয়াদ বৃদ্ধি করলো।

দেশটিতে আগামী ২৪ মে পর্যন্ত চলাচল এবং ব্যবসার ওপর লকডাউনের কড়াকড়ি বজায় থাকবে। খবর সিএনএনের।

৯৭ ভোটের বিপরীতে ১৭৮ ভোট পেয়ে সিদ্ধান্তটি দেশটির পার্লামেন্টে পাস হয়। প্রধান বিরোধী পপুলার পার্টির (পিপি) বিরোধিতা সত্ত্বেও প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ লকডাউনের মেয়াদ বৃদ্ধি নিশ্চিতের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত আলোচনা চালিয়ে যান।

পার্লামেন্টে বিতর্ক চলাকালে বিরোধীদল ও ডানপন্থী দলগুলো লকডাউনের নামে মৌলিক অধিকার থেকে বঞ্চিত করে জনগণকে জিম্মি করা হচ্ছে বলে সরকারের সমালোচনা করে।

এদিকে লকডাউন শিথিলের পরই স্পেনে করোনায় আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা ক্রমান্বয়ে বাড়তে শুরু করে। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২ লাখ ৫৩ হাজার ৬৮২ এবং মারা গেছেন ২৫ হাজার ৮৫৭ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com