1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

চট্টগ্রামে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪

চট্টগ্রাম: চট্টগ্রামের কর্ণফুলী নদীতে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী নদীর মোহনায় বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। বৃহস্পতিবার (৯ মে) বেলা পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বিমানে থাকা দুই পাইলটকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ফায়ার সার্ভিস জানায়, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি অবস্থান করছে। এছাড়া উদ্ধার অভিযানে কাজ করছে বিমানবাহিনীর নিজস্ব ইউনিট।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহিম খলিল বলেন, বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান ওয়াইএকে১৩০ উড্ডয়নের কিছুক্ষণ পরেই টার্মিনালের বে এরিয়ায় বিধ্বস্ত হয়েছে। দুইজন পাইলট প্যারাসুট নিয়ে নিরাপদে বের হয়ে এসেছেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছে, যুদ্ধবিমানটির দুই পাইলটকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com