1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক করলেন লিওনেল মেসি সম্পর্ক না মানায় বিষপান করে প্রেমিকের বাড়ি গেল স্কুলছাত্রী, অতঃপর মৃত্যু ‘কালিমা’-কে সম্মান দেখিয়ে বিশ্বকাপে মাটিতে নামানো হয়নি সৌদির পতাকা একাদশে ফিরছেন মেসি-মার্টিনেজ, যেমন হচ্ছে আর্জেন্টিনার একাদশ জাতীয় মহিলা সংস্থার নতুন চেয়ারম্যান আফরোজা আব্বাস শেরপুরসহ রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: স্থানীয় সরকারমন্ত্রী সংসদে না হলে রাজপথে, জুলাই সনদ বাস্তবায়ন হবেই: বিরোধীদলীয় নেতা পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না ইথিওপিয়ায় বাস খাদে পড়ে প্রাণ হারালো ৩১ যাত্রী

আনারের হাড়-মাংস আলাদা করা কসাই গ্রেপ্তার

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৪ মে, ২০২৪

এমপির আনার হত্যাকাণ্ডের রহস্য বেরিয়ে আসছে এখনো। আনারের মরদেহ এখনো উদ্ধার হয়নি। কিন্তু এর মধ্যেই গ্রেপ্তার করা হয়েছে কয়েকজনকে। সবশেষ একজন কসাইকে গ্রেপ্তার করেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডি।

সিআইডি বলছে, এমপি আনারকে হত্যার পর তার দেহ টুকরা টুকরা করে কেটেছে গ্রেপ্তার কসাই জিহাদ হাওলাদার। সে নিজেই বিষয়টি স্বীকার করেছে।

হত্যাকাণ্ডের তথ্যের খোঁজে জিজ্ঞাসাবাদের জন্য জিহাদকে পুলিশ হেফাজতে নেওয়ার কথা ভাবছে তদন্তকারীরা। এ জন্য জিহাদকে আজ শুক্রবার আদালতে তোলা হয়।

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনারকে খুনের জন্য কসাই পেশায় থাকা জিহাদকে ভাড়া করেছিল খুনিরা। শাহীনের বাগানবাড়িতে আনাগোনা ছিল প্রভাবশালীদের

পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ জানিয়েছে, জিহাদ হাওলাদার বাংলাদেশের নাগরিক। সে অবৈধভাবে মুম্বাইয়ে বসবাস করত। পেশায় কসাই। ঘটনার দুই মাস আগে কলকাতায় নিয়ে আসে হত্যার পরিকল্পনাকারী শাহীন। তারপরই এমপি আনারকে খুনের পরিকল্পনা করা হয়। চারজন মিলে আনারকে খুন করা হয়। সেখানেই তার দেহাংশ থেকে হাড় এবং মাংস আলাদা করা হয়।

টুকরা টুকরা করে কেটে প্লাস্টিকের ব্যাগে ভরা হয় দেহাংশ। প্লাস্টিক ব্যাগ নিয়ে ফ্ল্যাট থেকে বেড় হয় খুনিরা। বিভিন্ন গাড়িতে চড়ে কলকাতার বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ায় তারা। কলকাতার একাধিক এলাকায় ফেলা হয় দেহাংশ।

গত ১২ মে চিকিৎসার জন্য ভারতে যান তিনি। ১৩ মে তিনি হোয়াটসঅ্যাপে জানান, দিল্লি যাচ্ছেন। এরপর তার সঙ্গে আর যোগাযোগ করা যায়নি। এরপর কলকাতার পুলিশ জানায়, আজিম খুন হয়েছেন।

আনোয়ারুল আজিম ঝিনাইদহ-৪ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য। তিনি ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com