1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জুমার দিনে মুমিনের বিশেষ ৪ আমল রূপপুরে পৌঁছাল পারমাণবিক জ্বালানির নবম ও শেষ চালান দেশজুড়ে চিরুনি অভিযান, মাঠে ১৬৮ প্লাটুন বিজিবি-আনসার শেরপুর যুবদের নতুন ডিজিটাল প্রযুক্তি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ

ইতালিতে করোনায় মৃত্যু ৩০ হাজার ছাড়ালো

  • আপডেট টাইম :: শনিবার, ৯ মে, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : শুক্রবার বিশ্বে তৃতীয় দেশ হিসেবে ইতালিতে করোনাভাইরাসে প্রাণহানি ৩০ হাজার ছাড়ালো। এই দিন ২৪৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, আগের দিন যা ছিল ২৭৪।

২১ ফেব্রুয়ারি ইতালিতে শুরু হওয়া এই মহামারিতে মোট মৃত্যু দাঁড়ালো ৩০ হাজার ২০১ জনে। বেসামরিক নিরাপত্তা সংস্থা এ খবর জানিয়েছে। মৃত্যুতে কেবল যুক্তরাষ্ট্র ও ব্রিটেন আছে ইতালির ওপরে।

নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ১ হাজার ৩২৭ জন। মোট শনাক্ত হয়েছে ২ লাখ ১৭ হাজার ১৮৫ জনের। সংক্রমণে তারা যুক্তরাষ্ট্র ও স্পেনের পরে।

দেশটিতে অসুস্থের সংখ্যাও কমতে শুরু করেছে। আগের দিন যেখানে ছিল ৮৯ হাজার ৬২৪ জন, তা শুক্রবার কমে হয়েছে ৮৭ হাজার ৯৬১ জন।

বৃহস্পতিবার আইসিইউতে ছিল ১ হাজার ৩১১ জন। গতকাল তা কমে দাঁড়ায় ১ হাজার ১৬৮ জনে।

৬ কোটি মানুষের দেশে শুক্রবার ১৬ লাখ ৯ হাজার জনের করোনা টেস্ট করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com