1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ প্যারোলে মুক্তি পেতে পারেন দীপু মনি, কারাফটকের সামনে মেয়ে ও আইনজীবী নিহতদের পাঁচজন বাংলাদেশি, চারজন একই পরিবারের সদস্য: পররাষ্ট্র মন্ত্রণালয়

সোমালিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণ, নিহত ৭৬

  • আপডেট টাইম :: রবিবার, ২৯ ডিসেম্বর, ২০১৯

আন্তর্জাতিক ডেস্ক : সোমালিয়ার রাজধানী মোগাদিসুর একটি ব্যস্ত সড়কে একটি গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত ৭৬ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে পুলিশ ও বিদেশি নাগরিক রয়েছে।

এছাড়া আহত হয়েছেন অনেকে। বিস্ফোরণে অওেনকের দেহ ছিন্নবিচ্ছিন্ন হয়ে গেছে বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি, রয়টার্সসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

সংবাদ সংস্থা এএফপি সোমালিয়ার পুলিশ অফিসার ইব্রাহিম মোহাম্মদের বরাত দিয়ে জানিয়েছে, বিস্ফোরণটি ব্যাপক ধ্বংসাত্মক ছিল।

তিনি আরো জানান, এখনো কোনো জঙ্গি গোষ্ঠী বোমা হামলার দায় স্বীকার করেনি। তবে আল-শাবাব জঙ্গিরা এ বোমা হামলা করে থাকতে পারে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, আল-শাবাব এবং আল-কায়েদা জোটবদ্ধ ইসলামপন্থী জঙ্গিদের একটি দল। তারা ১০ বছরের বেশি সময় ধরে সোমালিয়ার রাজধানীতে বিভিন্ন সময় হামলা চালিয়েছে। ২০১১ সালে ওই দলকে মোগাদিসু থেকে বের করে দেওয়া হয়েছিল। তবে এখনো দেশের বিভিন্ন অঞ্চলে তারা অবস্থান করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com