1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিএনপি ক্ষমতায় না এলে ভাত খাবেন না: ১৭ বছর পর ভাত খেলেন সেই ইনু মিয়া! জ্বালানি চাহিদা মেটাতে উন্নয়ন অংশীদারদের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকার কয়েক হাজার ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ শ্রীবরদীর সাবেক চেয়ারম্যান শাহজাহান আলী আর নেই আমিও অনলাইন ক্লাস চাই না, কিন্তু পৃথিবী চায়: শিক্ষামন্ত্রী কুড়িগ্রামে চুরির অভিযোগে স্ত্রীকে গাছে বেঁধে মারধর বিকল্প শ্রমবাজারের সন্ধানে সরকারের পরিকল্পনা রয়েছে: সংসদে প্রধানমন্ত্রী ভারতে তাপবিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণে নিহত ১১ বাংলা ১২ মাসের নাম বলতে পারলেন না ডাকসু নেতা মোসাদ্দেক ৫ লাখ অভিবাসীকে বৈধতা দিচ্ছে স্পেন, উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিরা

‘সবাই ভাবছে নতুন সংসারে সময়টা খুব উপভোগ করছি‘

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১২ মে, ২০২০

বিনোদন ডেস্ক : দীর্ঘ দিন প্রেম করে গত বছর বিয়ে করেন মডেল-অভিনেত্রী সাবিলা নূর। করোনা সংক্রমণ রোধে গত ১৮ মার্চ থেকে ঘরবন্দি সময় কাটছে তার। করোনা তাণ্ডবের কারণে বিয়ের সাত মাস পার না হতেই এই দীর্ঘ ছুটি পেয়েছেন তিনি। এমন অখণ্ড অবসর যেকোনা নবদম্পতির জন্য আনন্দের। কিন্তু সাবিলা নূর এই অবসর কতটা উপভোগ করছেন?

এ অভিনেত্রী বলেন—এটা ঠিক যে, দীর্ঘ বিরতি পেয়েছি। সবাই ভাবছে নতুন সংসারে সময়টা খুব উপভোগ করছি। কিন্তু আসলে মোটেও তা নয়। আমি ফ্রি থাকলেও আমার বর কিন্তু ব্যস্ত। ও তো ব্রডকাস্ট ইঞ্জিনিয়ার, এ কারণে তাকে নিয়মিত অফিস করতে হয়। ফলে ওর শিডিউল আগের মতোই। ও যতক্ষণ বাসায় থাকছে, ততক্ষণ সময় কাটানো যাচ্ছে। ভালোই লাগছে। আর নিজেদের কাছে পেতে কোয়ারেন্টাইন লাগে না। ইচ্ছে থাকলে স্বাভাবিক সময়েও নিজেদের মতো করে সময় কাটানো যায়।

করোনার কারণে অন্য শিল্পীদের মতো সাবিলা নূরের কাজও বন্ধ হয়ে গিয়েছি। তবে স্বল্প আয়ের মানুষদের নিয়ে বেশি চিন্তিত সাবিলা। তাদের অনেককে ব্যক্তিগত উদ্যোগে সহযোগিতা করেছেন এই অভিনেত্রী।

গত ২৫ অক্টোবর বিয়ে হয় সাবিলা ও নেহালের। বেসরকারি টেলিভিশন চ্যানেল এস এ টিভির ব্রডকাস্ট প্রকৌশলী হিসেবে কর্মরত আছেন নেহাল সুনন্দ তাহের।

অভিনেতা তৌসিফ মাহবুবের মাধ্যমে তিন বছর আগে নেহালের সঙ্গে পরিচয় হয় সাবিলা নূরের। শুরুতে বন্ধুত্ব থাকলেও একপর্যায়ে দুজনে একসঙ্গে পথচলার সিদ্ধান্ত নেন। বছরখানেক আগে সাবিলার মায়ের কাছে সাবিলাকে বিয়ের প্রস্তাব দেন নেহাল। কিন্তু এত দ্রুত জীবনের এত বড় একটি সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না, এজন্য সাবিলা-নেহালকে আরো সময় নেওয়ার কথা বলেন সাবিলার মা। সবশেষে এ জুটির প্রেম পরিণয়ে রূপ নিয়েছে।

চাঁদপুরের ছেলে নেহাল। তার বাবা বাংলাদেশ বেতারের সাবেক উপমহাপরিচালক প্রয়াত আবু তাহের। মা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের কো-অর্ডিনেটরের দায়িত্ব পালন করছেন। দুই ভাইবোনের মধ্যে নেহাল ছোট। চট্টগ্রামের মেয়ে সাবিলা। তার বাবা তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নুরুল করিম।

২০১৪ সালে মডেলিং শুরু করেন সাবিলা নূর। বেশকিছু বিজ্ঞাপনে কাজ করে আলোচনায় আসেন তিনি। পরবর্তীতে নাম লেখান নাটক-টেলিফিল্মে। বর্তমানে ছোট পর্দার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com