1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুটি আবাসিক হল ‘ঝুঁকিপূর্ণ’ ঘোষণা উদ্বিগ্ন হওয়ার কারণ নেই, তেলের পর্যাপ্ত মজুত রয়েছে: জ্বালানি যুগ্মসচিব শেরপুরে ‘বিষাদের ঘোড়া’ ও ‘নীলকণ্ঠের গান’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ ৯ এপ্রিল বগুড়া ও শেরপুরে সাধারণ ছুটি ঘোষণা দেশে আর মব কালচার অ্যালাউ করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী জ্বালানি সংকটে ফিলিপাইনে ৩৬৫ পেট্রোল পাম্প বন্ধ স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজের জানাজা সম্পন্ন, প্রধানমন্ত্রীর শ্রদ্ধা সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএসের দেশত্যাগে নিষেধাজ্ঞা ৩০ এপ্রিল থেকে শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’

ইরানে সব মসজিদ খুলছে মঙ্গলবার

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১২ মে, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে আরোপ করা বিধিনিষেধ শিথিলের অংশ হিসেবে প্রায় দুই মাস পর ইরানে সব মসজিদ খুলছে আজ মঙ্গলবার থেকে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে সব মসজিদ খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানালেন ইসলামিক ডেভেলপমেন্ট অরগানাইজেশনের পরিচালক মোহাম্মদ কউমি। রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরআইবি এ খবর জানিয়েছে।

ইরানের বেশ কয়েকটি অঞ্চলে সংক্রমণ আবার নতুন করে শুরু হলেও সব মসজিদ খুলছে। বার্তা সংস্থা তাসনিম রোববার রিপোর্ট করে, দক্ষিণ পশ্চিমের একটি কাউন্টিতে লকডাউন ঘোষণা করা হয়েছে। খুজেস্তান প্রদেশের ওই শহরে সংক্রমণের হার বাড়ছে।

গত শুক্রবার জুমার নামাজের জন্য ইরানের ১৮০টি শহরের মসজিদ খুলে দেওয়া হয়। তবে তেহরান ও অন্য কয়েকটি বড় শহরে এখনো জুমার নামাজ নিষিদ্ধ রয়েছে। এছাড়া ভাইরাসের সংক্রমণ তুলনামূলকভাবে কম এমন এলাকার ১৩২টি মসজিদ গত সপ্তাহের সোমবার থেকে খুলে দেওয়া হয়েছে।

আগামী সপ্তাহ থেকে স্কুল খোলার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট হাসান রুহানি। এরই মধ্যে ইরানের এক শহর থেকে আরেক শহরে ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়েছে। বড় শপিং মলগুলোও খুলেছে।

ইরানে করোনায় গত ২৪ ঘণ্টায় ৪৫ জনের মৃত্যুতে তা বেড়ে গেছে ৬ হাজার ৬৮৫ জন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কিয়ানুশ জাহানপুর এক বিবৃতিতে জানান, মোট আক্রান্ত ১ লাখ ৯ হাজার ২৮৬ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com