1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

বাগেরহাটে বিআরটিসি বাস খাদে পড়ে নিহত ১ আহত ৩৫

  • আপডেট টাইম :: রবিবার, ২৯ ডিসেম্বর, ২০১৯

বাগেরহাট : বাগেরহাটে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে পড়ে এক যাত্রী নিহত হয়েছেন। এসময় অন্তত ৩৫ যাত্রী আহত হয়েছেন। রবিবার সন্ধ্যায় খুলনা থেকে শরণখোলাগামী একটি বিআরটিসি বাস সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের পাশে কচুয়া উপজেলার বিলকুল গ্রামের একটি পুকুরে পড়ে এ হতাহতের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস, পুুলিশ ও স্থানীয়রা দূর্ঘটনা কবলিত বাস ও যাত্রীদের উদ্ধার শুরু করেছে।
প্রত্যক্ষদর্শী মিজানুর রহমান  বলেন, একটি বিআরটিসি বাস বিলকুল গ্রামের হানেফ শেখের পুকুরে কাত হয়ে পড়ে যায়। আমরা সবাই দৌড়ে এসে যাত্রীদের উদ্ধার করি। বাসের নিচে এখনও একজন লোক আছে, তাকে উদ্ধারের জন্য সবাই চেষ্টা করছে।
বাগেরহাট ফায়ার ও সিভিল ডিফেন্সের উপ সহকারি পরিচালক মাসুদ সরদার  বলেন, পুকুরে বাস পড়ার খবর শুনে ফায়ার সার্ভিসের দুটি টিম ঘটনা স্থলে পৌছে উদ্ধার কাজ শুরু করেছে। বাসের নিচে একজনের মরদেহ আটকে রয়েছে। আমরা উদ্ধারের চেষ্টা করছি। এছাড়া বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। এদের মধ্যে শরণখোলা উপজেলার রায়েন্দা গ্রামের লোকমান হাওলাদারের স্ত্রী রিক্তা পারভীনকে বাগেরহাট সদর হসাপাতালে ভর্তি করা হয়েছে।

– শেখ সাইফুল ইসলাম কবির

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com