1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১৭ বছরের আন্দোলনের পর নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে: মির্জা ফখরুল ভারতের জার্সিতে খেলতে নেমেই শচীনের রেকর্ড ভাঙলেন ১৫ বছরের সূর্যবংশী হালুয়াঘাটে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে নেত্রকোণায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এক অর্থবছরে প্রায় ১৬ কোটি টাকা রাজস্ব আদায় ময়মনসিংহ সদরের এসি ল্যান্ড হুমাইরার বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ কেএনএর সদস্য আটক সাঙ্গুতে নৌকা চালিয়ে শিক্ষকদের বেতন, এবার জাতীয়করণ হচ্ছে তিন্দু বিদ্যালয় শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২ দুর্নীতি-অবহেলায় বদলি নয়, হবে চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী নকলায় ডোবা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

কোটা আন্দোলনে ‘অচল’ ঢাকা, পরবর্তী কর্মসূচি সন্ধ্যায়

  • আপডেট টাইম :: বুধবার, ১০ জুলাই, ২০২৪
ঢাকা: সরকারি চাকরির সব গ্রেডে কোটা সংস্কারের দাবিতে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক-মহাসড়ক ও রেলপথ অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীরা। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোয় যান চলাচল বন্ধ থাকায় তীব্র ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। যৌক্তিক সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের পরবর্তী কর্মসূচি জানাবেন সন্ধ্যা ৭টায়। এর আগ পর্যন্ত চলমান থাকবে ব্লকেড কর্মসূচি।

বুধবার (১০ জুলাই) দুপুর  ১টা ৪৫ মিনিটের দিকে আন্দোলনের মূলমঞ্চ শাহবাগ থেকে এই ঘোষণা দেন সমন্বয়কদের একজন হাসনাথ আব্দুল্লাহ।

তিনি বলেন, ‘সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি—আমরা সন্ধ্যা ৭টায় পরবর্তী কর্মসূচি ঘোষণা করব।’

এদিকে, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে সরকারি চাকরিতে কোটাব্যবস্থা নিয়ে হাইকোর্টের রায়ে স্থিতাবস্থা জারির প্রতিক্রিয়ায় কোটাবিরোধী আন্দোলনকারীরা জানিয়েছেন, কোটাব্যবস্থা বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। তারা বলছেন, তারা এ বিষয়ে নির্বাহী বিভাগের কাছ থেকে সিদ্ধান্ত চান।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত, শাহবাগ, বাংলামোটর, ফার্মগেট, মহাখালীসহ ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কগুলো অবরোধ করে আন্দোলন করে যাচ্ছেন শিক্ষার্থীরা। ফলস্বরূপ এই সড়কগুলোতে যানচলাচল বন্ধ রয়েছে।

এর আগে, সকাল ১০টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হতে থাকেন আন্দোলনকারীরা। সাড়ে ১০টার পর সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করেন তারা।

মিছিলটি কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে শাহবাগ এসে শেষ হয়।

আন্দোলনকারীদের একটি অংশকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের সামনে এসে স্লোগান দিয়ে শিক্ষার্থীদের আন্দোলনে আসতে উৎসাহিত করতে দেখা যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com