1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১৭ বছরের আন্দোলনের পর নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে: মির্জা ফখরুল ভারতের জার্সিতে খেলতে নেমেই শচীনের রেকর্ড ভাঙলেন ১৫ বছরের সূর্যবংশী হালুয়াঘাটে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে নেত্রকোণায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এক অর্থবছরে প্রায় ১৬ কোটি টাকা রাজস্ব আদায় ময়মনসিংহ সদরের এসি ল্যান্ড হুমাইরার বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ কেএনএর সদস্য আটক সাঙ্গুতে নৌকা চালিয়ে শিক্ষকদের বেতন, এবার জাতীয়করণ হচ্ছে তিন্দু বিদ্যালয় শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২ দুর্নীতি-অবহেলায় বদলি নয়, হবে চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী নকলায় ডোবা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

কলম্বিয়াকে হারিয়ে ১৬তম শিরোপা ঘরে তুলল আর্জেন্টিনা

  • আপডেট টাইম :: সোমবার, ১৫ জুলাই, ২০২৪
স্পোর্টস ডেস্ক : কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়াকে হারিয়ে ১৬তম শিরোপা ঘরে তুলেছে আর্জেন্টিনা। নির্ধারিত ৯০ মিনিট শেষ হয়েছে গোল শূন্য সমতায়। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে লাউতারো মার্টিনেজের গোলে শিরোপা নির্ধারণ হয়ে যায় আর্জেন্টিনার।মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ফাইনালে ম্যাচের শুরুতেই এগিয়ে যেতে পারত আর্জেন্টিনা। মন্টিয়েলের ক্রস ঠিকঠাক পা লাগাতে পারেনি আলভারেজ। ষষ্ঠ ও সপ্তম মিনিটে দুটি দারুণ সুযোগ পেয়েছিল কলম্বিয়া। সপ্তম মিনিটে সান্তিয়াগো আরিয়াসের হেড থেকে উড়ে আসা বল বক্স থেকে শট নেন জন কর্ডোবা।

এরপর কাউন্টার অ্যাটাকে ম্যাক অ্যালিস্টারের অ্যাসিস্ট থেকে ডি মারিয়ার করা বাঁপায়ের শট সেভ দেন গোলরক্ষক ভার্গাস। ৫৪ মিনিটে ডেভিনসন সানচেজের হেড চলে যায় গোলবারের উপর দিয়ে। ৬৪ মিনিটে উঠিয়ে নেয়া হয় মেসিকে। বদলি হিসেবে নিকোলাস গঞ্জালেজকে মাঠে নামান কোচ। ৭৫তম মিনিটে আর্জেন্টিনার গোল অফসাইডে বাতিল হয়। শেষদিকে আর্জেন্টিনা বেশ কিছু আক্রমন করলেও জালের দেখা পায়নি। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।
অতিরিক্ত সময়ের ৯৫ মিনিটে গনজালেসের শট ঝাপিয়ে পড়ে ঠেকান কলম্বিয়া গোলরক্ষক। অবশেষে ১১২ তম মিনিটে আসে কাঙ্কিত গোল। লো সেলসোর এসিস্ট থেকে লাউতারো মার্টিনেজ গোল করে শিরোপা ভাগ্য গড়ে দেন। এতে শিরোপা জয়ের আনন্দে মাতে আলবিসেলেস্তরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com