1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১৭ বছরের আন্দোলনের পর নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে: মির্জা ফখরুল ভারতের জার্সিতে খেলতে নেমেই শচীনের রেকর্ড ভাঙলেন ১৫ বছরের সূর্যবংশী হালুয়াঘাটে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে নেত্রকোণায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এক অর্থবছরে প্রায় ১৬ কোটি টাকা রাজস্ব আদায় ময়মনসিংহ সদরের এসি ল্যান্ড হুমাইরার বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ কেএনএর সদস্য আটক সাঙ্গুতে নৌকা চালিয়ে শিক্ষকদের বেতন, এবার জাতীয়করণ হচ্ছে তিন্দু বিদ্যালয় শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২ দুর্নীতি-অবহেলায় বদলি নয়, হবে চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী নকলায় ডোবা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

চবিতে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা

  • আপডেট টাইম :: সোমবার, ১৫ জুলাই, ২০২৪

চট্টগ্রাম: বৈষম্যমূলক কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে একজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (১৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের আড়াইটার শহরগামী শাটল ট্রেনের চাবি জব্দ ও ট্রেন থেকে জোরপূর্বক কোটাবিরোধী আন্দোলনের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফিকে নামিয়ে প্রক্টর অফিসে হস্তান্তর করে চবি ছাত্রলীগ। এতে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে ক্যাম্পাসে।

কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিযোগ, দুপুর আড়াইটায় শাটল ট্রেনে করে শিক্ষার্থীরা ষোলশহর স্টেশনে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় চবি ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক মো. ইলিয়াসের নেতৃত্বে একদল নেতাকর্মী তাদের লাঠি ও বাঁশ নিয়ে হামলা করেন। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। আহতদের একজনের মাথায় আঘাত লেগে ফেটে গেছে। তাকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে।

ছাত্রলীগ নেতাকর্মীরা জানান, গতকাল গণভবনে প্রধানমন্ত্রীর বক্তব্যকে অপব্যাখ্যা করে কোটাবিরোধীরা সীমা ছাড়িয়ে গেছে। তারা নিজেদের ‘রাজাকার’ দাবি করছে। কোনো রাজাকারের ঠিকানা এ মুক্তিযুদ্ধের বাংলাদেশে হবে না।

ছাত্রলীগের একাংশের নেতা ইলিয়াস বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রাজাকারদের কোনো ঠাঁই নেই। রাজাকার-রাজাকার স্লোগান দিয়ে কেউ এদেশে থাকতে পারে না।

সার্বিক বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অহিদুল আলম বলেন, ছাত্রলীগের ছেলেরা প্রক্টর অফিসে রাফি নামের এক শিক্ষার্থীকে এনেছিল। রাফি যেহেতু নিজেকে রাজাকার বলেছে এবং সে নিজেও মুক্তিযোদ্ধা কোটায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, তাই তারা তার ছাত্রত্ব বাতিল করার দাবি জানায়। আমরা তার বিষয়টি দেখছি। আপাতত সে আমাদের আওতায় থাকবে।

তিনি বলেন, আমি শুনেছি ছাত্রলীগের কর্মীদের মারধরে কয়েকজন আন্দোলনকারী শিক্ষার্থী আহত হয়েছে, এটি উচিত হয়নি। আর আন্দোলনকারী শিক্ষার্থীদের বলবো, কোটার বিষয়ে হাইকোর্ট কর্তৃক ১ মাসের স্থিতাবস্থা জারি করেছে। তাই আপাতত আন্দোলন বন্ধ রাখতে হবে।

এদিকে, শাটল বন্ধ হওয়ায় কোটাবিরোধী আন্দোলনকারীরা গাড়িতে করে ষোলশহরে গিয়ে বিক্ষোভ মিছিলে অংশ নেন।

এর আগে, রোববার ক্যাম্পাসের জিরো পয়েন্টে আন্দোলনকারীরা ‘তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে কে বলেছে, সরকার সরকার’, ‘চেয়েছিলাম অধিকার, বানিয়ে দিলো রাজাকার’ ইত্যাদি স্লোগান দেওয়ায় ছাত্রলীগ আন্দোলনকারীদের ওপর হামলা চালায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com