1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সোহেল রানার ইচ্ছা মনে রেখে ৪০ বছর পর রুবেলের দামি উপহার অনুমোদনহীন স্লিপার কোচের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের শিকার ও জুলাই শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবশেষে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণ নিতে চুক্তি করেছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প নেপালে ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরলেন অপু বিশ্বাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট

সংগ্রাম সম্পাদককে জামিন দেননি ভার্চুয়াল কোর্ট

  • আপডেট টাইম :: বুধবার, ১৩ মে, ২০২০

ঢাকা: ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় কারাগারে থাকা দৈনিক সংগ্রাম পত্রিকার সম্পাদক আবুল আসাদকে জামিন দেননি হাইকোর্টের ভার্চুয়াল বেঞ্চ। তাকে নিয়মিত বেঞ্চে জামিন আবেদন করতে বলা হয়েছে।

বুধবার (১৩ মে) বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবুল আসাদের পক্ষে ভিডিও কনফারেন্সে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট মোহাম্মদ  শিশির মনির।

রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. বশির উল্লাহ।

এর আগে গত ১১ মে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় কারাগারে থাকা দৈনিক সংগ্রাম পত্রিকার সম্পাদক আবুল আসাদের জামিন আবেদন করা হয়। আবুল আসাদের পক্ষে অ্যাডভোকেট মোহাম্মদ  শিশির মনির এ আবেদন দায়ের করেন। ভার্চুয়াল বেঞ্চ গঠনের পর এটাই প্রথম জামিন আবেদন।
মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া জামায়াত নেতা কাদের মোল্লাকে গত বছরের ১২ ডিসেম্বর সংগ্রামের এক প্রতিবেদনে ‘শহীদ’ হিসেবে উল্লেখ করা হয়। ওই সংবাদ প্রকাশের জেরে গত বছরের  ১৩ ডিসেম্বর বিকেলে থেকে দৈনিক সংগ্রামের কার্যালয়ের সামনে অবস্থান নেন ‘মুক্তিযুদ্ধ মঞ্চ’র ব্যানারে কয়েকজন যুবক। ওইদিন সন্ধ্যার দিকে কার্যালয়ের ফটকে তালা ঝুলিয়ে সামনে অবস্থান নেন বিক্ষুব্ধরা।   এ অবস্থায়  ১৩ ডিসেম্বর সন্ধ্যায় সংগ্রামের কার্যালয় থেকে সম্পাদক আবুল আসাদকে হেফাজতে নেয় হাতিরঝিল থানা পুলিশ।

পরে মোহাম্মদ আফজাল নামে একজন মুক্তিযোদ্ধা গত বছরের ১৪ ডিসেম্বর  সংগ্রামের সম্পাদক আবুল আসাদের বিরুদ্ধে রাজধানীর হাতিরঝিল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন। ওদিন তাকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার দেখানো হয়। ১৪ ডিসেম্বরে আদলতে হাজিরের পর তাকে তিন দিনের রিমাণ্ড দেন আদালত। ১৮ ডিসেম্বর রিমাণ্ড শেষে আবুল আসাদকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাকী বিল্লাহ’র আদালতে হাজির করা হয়। শুনানি শেষে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।  তখন থেকে তিনি কাশিমপুর কারাগারে রয়েছেন।

আবুল আসাদের আইনজীবী শিশির মনির বলেন, দুইবার নিম্ন আদালতে জামিন আবেদন নামঞ্জুর  হয়েছে। পরে ১১ মে আমরা ভার্চুয়াল হাইকোর্টে তার জামিন আবেদন করি। ভার্চুয়াল হাইকোর্ট জামিন না দিয়ে নিয়মিত বেঞ্চে জামিন আবদেন করতে বলেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com