1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

৪ মিনিটের ঝড়ে আর্সেনালের হৃদয় ভাঙল চেলসি

  • আপডেট টাইম :: রবিবার, ২৯ ডিসেম্বর, ২০১৯

স্পোর্টস ডেস্ক : এভাবেও ম্যাচ জেতা যায়? বড়জোর ম্যাচটা ড্র হলেও হতো! অন্তত আর্সেনালের দর্শকরা খুশি মনে বাড়ি ফিরতে পারতেন। কিন্তু চেলসির শেষ মুহূর্তের ৪ মিনিটের ঝড়ে হৃদয় ভাঙে তাদের।

ম্যাচের ৮২ মিনিট পর্যন্ত এমিরেটস স্টেডিয়ামে এগিয়ে ছিল আর্সেনাল। ঘরের দর্শকরা উৎসবের অপেক্ষায় ছিলেন। আর মাত্র ৮ মিনিট। তাহলেই অলব্লুজদের বিপক্ষে জয়। কিন্তু ওই ৮ মিনিটেই চেলসির বাজিমাত।

৮৩ মিনিটে গোল করেন ব্রাজিলের ফুটবলার জরগিনহো। ৪ মিনিটের ব্যবধানে চেলসিকে এগিয়ে নেন ট্যামি আব্রাহাম। ওই গোলেই সবশেষ আর্সেনালের। নির্ধারিত সময়ের পর অতিরিক্ত ৮ মিনিট খেলা হয়েছিল। তাতেও ম্যাচ ড্র করতে পারেনি স্বাগতিকরা। চেলসি ম্যাচ জিতে নেয় ২-১ গোলে।

এর আগে প্রথমার্ধের ১৩ মিনিটে গোল করে স্বাগতিক দর্শকদের উল্লাসে ভাসান পিয়েরে আউবামিয়াং। কিন্তু শেষ পর্যন্ত তার মুখের হাসি টেকেনি।

সবধরণের প্রতিযোগীতা মিলিয়ে টানা চার ম্যাচে ঘরের মাঠে জয়হীন আর্সেনাল। ১৯৫৯ সালে সবশেষ এমনটা দেখতে হয়েছিল তাদের। ৬০ বছর পর পুরোনো দুঃস্মৃতি ফিরে এলো এমিরেটস স্টেডিয়ামে।

এ জয়ের পরও পয়েন্ট টেবিলের চারে অবস্থান করছে চেলসি। ২০ ম্যাচে ১১ জয় তাদের। ম্যাচ ড্র করেছে ২টি, হেরেছে ৭টি। সমান ম্যাচে এটি আর্সেনালের ষষ্ঠ পরাজয়। ৫ জয় ও ৯ ড্র নিয়ে পয়েন্ট টেবিলের ১২তম স্থানে তারা।

১৮ ম্যাচের ১৭টি জিতে ৫২ পয়েন্ট নিয়ে সবার উপরে লিভারপুল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com