1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১৭ বছরের আন্দোলনের পর নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে: মির্জা ফখরুল ভারতের জার্সিতে খেলতে নেমেই শচীনের রেকর্ড ভাঙলেন ১৫ বছরের সূর্যবংশী হালুয়াঘাটে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে নেত্রকোণায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এক অর্থবছরে প্রায় ১৬ কোটি টাকা রাজস্ব আদায় ময়মনসিংহ সদরের এসি ল্যান্ড হুমাইরার বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ কেএনএর সদস্য আটক সাঙ্গুতে নৌকা চালিয়ে শিক্ষকদের বেতন, এবার জাতীয়করণ হচ্ছে তিন্দু বিদ্যালয় শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২ দুর্নীতি-অবহেলায় বদলি নয়, হবে চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী নকলায় ডোবা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

হামাস প্রধান ইসমাইল হানিয়া নিহত

  • আপডেট টাইম :: বুধবার, ৩১ জুলাই, ২০২৪
আন্তর্জাতিক ডেস্ক : হামাস নেতা ইসমাইল হানিয়া আজ বুধবার ইরানে নিহত হয়েছেন। ফিলিস্তিনি গোষ্ঠী হামাস এবং ইরানের অভিজাত বিপ্লবী গার্ড পৃথক বিবৃতিতে এ খবর জানিয়েছে। ইসলামপন্থী দলটি হানিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছে। তারা বলেছে, ‘তেহরানে তাঁর বাসভবনে বিশ্বাসঘাতক ইহুদিবাদী হামলায় তিনি নিহত হন।’

স্থানীয় সময় গতকাল মঙ্গলবার ইরানের নতুন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে যোগ দেন হানিয়া। বিপ্লবী গার্ডস আরো বলেছে, ‘আজ ভোরে, তেহরানে ইসমাইল হানিয়ার বাসভবনে হামলা চালানো হয়। এ হামলায় তিনি এবং তার একজন দেহরক্ষী শহীদ হন। কারণটি তদন্তাধীন এবং শিগগিরই ঘোষণা করা হবে।’

এই বছর হামাসের রাজনৈতিক প্রধান হিসেবে  পুনর্নির্বাচিত হন। ইসমাইল হানিয়া। ২০১৭ সাল থেকে হামাসের প্রধান হিসেবে দায়িত্ব পালনকারী হানিয়া গাজা, ইসরায়েল অধিকৃত পশ্চিম তীর এবং প্রবাসে হামাসের রাজনৈতিক কার্যক্রম নিয়ন্ত্রণ করে আসছিলেন। গত দুই বছর ধরে তিনি তুরস্ক ও কাতারে বিভিন্ন সময় থেকেছেন।

সূত্র : রয়টার্স, আলজাজিরা

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com