1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১৭ বছরের আন্দোলনের পর নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে: মির্জা ফখরুল ভারতের জার্সিতে খেলতে নেমেই শচীনের রেকর্ড ভাঙলেন ১৫ বছরের সূর্যবংশী হালুয়াঘাটে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে নেত্রকোণায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এক অর্থবছরে প্রায় ১৬ কোটি টাকা রাজস্ব আদায় ময়মনসিংহ সদরের এসি ল্যান্ড হুমাইরার বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ কেএনএর সদস্য আটক সাঙ্গুতে নৌকা চালিয়ে শিক্ষকদের বেতন, এবার জাতীয়করণ হচ্ছে তিন্দু বিদ্যালয় শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২ দুর্নীতি-অবহেলায় বদলি নয়, হবে চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী নকলায় ডোবা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

আন্দোলনকারীদের দখলে শাহবাগ, রাজপথে জনস্রোত

  • আপডেট টাইম :: সোমবার, ৫ আগস্ট, ২০২৪

ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সরকার পদত্যাগের এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনের দ্বিতীয় দিনে রাজধানীর শাহবাগ মোড় দখলে নিয়েছেন আন্দোলনকারীরা।

সোমবার (৫ আগস্ট) দুপুর ১টার পর থেকে শাহবাগের উদ্দেশ্য আসতে থাকে আন্দোলনকারীরা। এ সময় বিক্ষিপ্তভাবে আন্দোলনকারীরা শাহবাগ মোড়ে এসে জড়ো হয়।

টঙ্গী থেকে হাজার হাজার মানুষ আন্দোলনকারীদের প্রতি সমর্থন জানিয়ে, কারফিউ ভেঙে সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিতে দিতে শাহবাগের দিকে যাচ্ছে বলে জানা গেছে। বিভিন্ন গণমাধ্যম মানুষের এই পদযাত্রা সরাসরি সম্প্রচার করছে।

জানা গেছে, রামপুরা, কাকরাইল ও বেইলি রোডের দিক থেকে আন্দোলনকারী শাহবাগের দিকে যাচ্ছেন। তবে শাহবাগ এলাকায় আইনশৃংখ্যলা বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত (২টা ৫০ মিনিট) রাজধানীর উত্তরা, বাড্ডা, রামপুরা, যাত্রাবাড়ীসহ বিভিন্ন এলাকায় আন্দোলনকারীরা সড়কে নেমে আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং তারা শাহবাগের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com