1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১৭ বছরের আন্দোলনের পর নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে: মির্জা ফখরুল ভারতের জার্সিতে খেলতে নেমেই শচীনের রেকর্ড ভাঙলেন ১৫ বছরের সূর্যবংশী হালুয়াঘাটে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে নেত্রকোণায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এক অর্থবছরে প্রায় ১৬ কোটি টাকা রাজস্ব আদায় ময়মনসিংহ সদরের এসি ল্যান্ড হুমাইরার বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ কেএনএর সদস্য আটক সাঙ্গুতে নৌকা চালিয়ে শিক্ষকদের বেতন, এবার জাতীয়করণ হচ্ছে তিন্দু বিদ্যালয় শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২ দুর্নীতি-অবহেলায় বদলি নয়, হবে চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী নকলায় ডোবা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

অন্তর্বর্তী সরকার গঠন করব : সেনাপ্রধান

  • আপডেট টাইম :: সোমবার, ৫ আগস্ট, ২০২৪
বাংলার কাগজ ডেস্ক : বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আজ সোমবার (৫ আগস্ট) বিকালে জনগণের উদ্দেশে বক্তব্য দেন। বিকেল ৩টা ৫০ মিনিটে বক্তব্য শুরু করেন তিনি। এর আগে দুপুর ২টা বক্তব্য শুরুর কথা থাকলেও তা পেছানো হয়।

সেনাপ্রধান বলেন, আমরা রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক করেছি। ইন্টেরিম গভর্মেন্ট ফরম (অন্তর্বর্তী সরকার গঠন) করবো। আমরা দ্রুত মহামান্য রাষ্ট্রপতির কাছে যাবো।

জাতির উদ্দেশে ভাষণে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, রাজনৈতিক ক্রান্তিকাল চলছে। একটি অন্তবর্তী সরকার গঠন করা হবে। সব হত্যার বিচার হবে। সেনাবাহিনীর ওপর আস্থা রাখেন। দেশে শান্তিশৃঙ্খলা বজায় রাখেন। আপনারা আমার ওপর আস্থা রাখেন, একসাথে কাজ করি। দয়া করে সাহায্য করেন। মারামারি সংঘাত করে আর কিছু পাবো না। সংঘাত থেকে বিরত হোন। সবাই মিলে সুন্দর দেশ গড়েছি। তিনি সবার সাহায্য কামনা করেন। এ সময় তার ওপর আস্থা রাখার আহ্বান জানান জনগণকে।

সেনাপ্রধান বলেন, প্রতিটি হত্যার বিচার হবে। তিনি সবাইকে সহিংসতা বন্ধের আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com