1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১৭ বছরের আন্দোলনের পর নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে: মির্জা ফখরুল ভারতের জার্সিতে খেলতে নেমেই শচীনের রেকর্ড ভাঙলেন ১৫ বছরের সূর্যবংশী হালুয়াঘাটে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে নেত্রকোণায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এক অর্থবছরে প্রায় ১৬ কোটি টাকা রাজস্ব আদায় ময়মনসিংহ সদরের এসি ল্যান্ড হুমাইরার বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ কেএনএর সদস্য আটক সাঙ্গুতে নৌকা চালিয়ে শিক্ষকদের বেতন, এবার জাতীয়করণ হচ্ছে তিন্দু বিদ্যালয় শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২ দুর্নীতি-অবহেলায় বদলি নয়, হবে চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী নকলায় ডোবা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

দেশে ফিরলেন ড. ইউনূস

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪
ঢাকা: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নিতে যাওয়া নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ঢাকায় পৌঁছেছেন। তাঁকে বহনকারী এমিরেটস এয়ারলাইনসের ফ্লাইটটি আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পৌঁছে। ড. ইউনূসকে বরণ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

আজ রাত ৮টায় বঙ্গবভনে ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেবে।

গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জানান, অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যসংখ্যা হতে পারে ১৫ জনের মতো। দু-একজন বেশিও হতে পারে।

সেনাপ্রধান বলেন, ‘(ড. ইউনূস) আগামীকাল দুপুরে দেশে এসে পৌঁছাবেন। আমি ওনাকে রিসিভ করতে যাব। আমরা তিন বাহিনীর প্রধান ওনাকে সর্বতোভাবে সহায়তা করব। রাজনৈতিক দল, ছাত্রদের বিভিন্ন ফোরাম ও নাগরিক সমাজসহ আমরা সবাই ওনাকে সাহায্য করব। আশা করি, তিনি সবার সহযোগিতায় অত্যন্ত সফলভাবে ওনার দায়িত্ব সমাপ্ত করতে সক্ষম হবেন।’

এদিকে দেশবাসীর উদ্দেশে দেওয়া এক বার্তায় ড. ইউনূস বলেছেন, ‘কোনো প্রকার ভুলের কারণে আমাদের এই বিজয় যেন হাতছাড়া হয়ে না যায়।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com