1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১৭ বছরের আন্দোলনের পর নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে: মির্জা ফখরুল ভারতের জার্সিতে খেলতে নেমেই শচীনের রেকর্ড ভাঙলেন ১৫ বছরের সূর্যবংশী হালুয়াঘাটে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে নেত্রকোণায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এক অর্থবছরে প্রায় ১৬ কোটি টাকা রাজস্ব আদায় ময়মনসিংহ সদরের এসি ল্যান্ড হুমাইরার বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ কেএনএর সদস্য আটক সাঙ্গুতে নৌকা চালিয়ে শিক্ষকদের বেতন, এবার জাতীয়করণ হচ্ছে তিন্দু বিদ্যালয় শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২ দুর্নীতি-অবহেলায় বদলি নয়, হবে চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী নকলায় ডোবা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

আপিল বিভাগের পাঁচ বিচারপতির পদত্যাগ

  • আপডেট টাইম :: শনিবার, ১০ আগস্ট, ২০২৪

বাংলার কাগজ ডেস্ক : আন্দোলনকারীদের দাবির মুখে প্রধান বিচারপতির পর পদত্যাগ করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পাঁচজন বিচারপতি।

শনিবার (১০ আগস্ট) বিকেলে প্রথমে দুইজন এবং সন্ধ্যায় আরও তিনজনসহ মোট পাঁচজন বিচারপতি পদত্যাগ করেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তাদের পদত্যাগ দাবি করে আল্টিমেটাম দিয়েছিল।

আপিল বিভাগের পাঁচ বিচারপতি তাদের পদত্যাগপত্র আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছেন বলে জানা গেছে।

বিকেলে রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র পাঠান বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি কাশেফা হোসেন। সন্ধ্যায় পদত্যাগ করেন বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. শাহিনুর ইসলাম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com