1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা

আশা জাগাচ্ছে বানরের দেহে করোনার টিকা প্রয়োগ

  • আপডেট টাইম :: শনিবার, ১৬ মে, ২০২০

বাংলার কাগজ ডেস্ক : প্রাণীর ওপর করোনাভাইরাসের টিকার পরীক্ষামূলক প্রয়োগ বিজ্ঞানীদের মধ্যে আশার সঞ্চার করছে। ছয়টি লাল বানরের ওপর করোনার টিকা প্রয়োগের পর এর কার্যকারিতা প্রমাণিত হয়েছে।

করোনাভাইরাস প্রতিরোধে টিকা উদ্ভাবনের জন্য কাজ করছে বিশ্বের অর্ধ শতাধিক গবেষণা প্রতিষ্ঠান। ইতোমধ্যে কয়েকটি দেশে মানুষের ওপর এর ক্লিনিক্যাল ট্রায়ালও হয়েছে।

বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রে সার্স-কোভ-২ ভাইরাস ছয়টি লাল বানরের দেহে প্রবেশ করানো হয়। ফুসফুস ও শ্বাসনালীতে ভাইরাসের প্রবল আক্রমণের আগেই বানরগুলোকে টিকা দেওয়া হয়। এই গবেষণায় যৌথভাবে অংশ নিয়েছেন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনিস্টিটিউ অব হেলথ  এবং যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। দেখা গেছে, টিকা প্রয়োগের পর প্রাণীদেহ ফুসফুসে প্রদাহ প্রতিরোধ করতে সক্ষম।

এই গবেষণা প্রতিবেদনটি এখনও অন্যান্য বিজ্ঞানীরা পর্যালোচনা করেননি এবং আনুষ্ঠানিকভাবে এটি প্রকাশিতও হয়নি। তবে লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনের অধ্যাপক স্টিফেন ইভানস একে ‘উন্নতমানের’ও ‘উৎসাহব্যঞ্জক’ বলে মন্তব্য করেছেন।

কিংস কলেজ লন্ডনের ফার্মাসিউটিক্যাল মেডিসিনের অতিথি অধ্যাপক ড. পেনি ওয়ার্ড জানান, এই বানরগুলোতে টিকা প্রয়োগের পর কোনো বাজে রোগ হয়নি এবং তাদের ফুসফুসে প্রদাহ আর বাড়েনি। এটি বেশ সহায়ক তথ্য।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com