1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হাতি-মানুষ সুরক্ষায় সেমিনার, এমপি’র উদ্যোগে বসানো হবে এআই ক্যামেরা দ্বিতীয় বিয়ে ও অন্তঃসত্ত্বা হওয়ার খবর দিলেন মৌসুমী হামিদ ট্রাক-অটোরিকশার সংঘর্ষে যাত্রী নিহত, আহত ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা কাম্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী চকবাজার আবুল বাশার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট জুলাই বিপ্লবের অর্জন কোনো একক ব্যক্তি বা দলের নয়: প্রধানমন্ত্রী খামেনির জানাজা : বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জানালেন স্পিকার ৩ মিনিটের বক্তব্যে বাণিজ্যমন্ত্রীকে ৮৬ বার ‘স্যার’ বললেন কৃষি কর্মকর্তা খামেনির প্রতি আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু, লোকে লোকারণ্য গ্র্যান্ড মোসাল্লা জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

সাবেক প্রতিমন্ত্রী-এমপিসহ ৩ জন গ্রেপ্তার

  • আপডেট টাইম :: বুধবার, ২১ আগস্ট, ২০২৪

ঢাকা: সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আহমদ হোসেন এবং র‌্যাবের সাবেক মুখপাত্র রিয়ার এডমিরাল (অব) এম সোহায়েলকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২০ আগস্ট) রাতে রাজধানীতে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, রাতে গুলশানের বাসা থেকে তাজুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশের একটি দল। অপর একটি দল রামপুরা বনশ্রী এলাকা থেকে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনকে গ্রেপ্তার করে। এছাড়া, বনানী থেকে সোহায়েলকে গ্রেপ্তার করা হয়। ৩ জনকে রাতে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নিয়েছে গোয়েন্দারা। বুধবার (২১ আগস্ট) তাদের রিমান্ড চেয়ে আদালতে হাজির করা হতে পারে বলে জানা গেছে।

উল্লেখ্য, ক্যাপ্টেন (অব.)তাজুল ইসলাম ২০০৮ সাল থেকে টানা চার মেয়াদে ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের সংসদ সদস্য ছিলেন। এর আগে তিনি ১৯৯৬ সালে একই আসন থেকে এমপি হয়েছিলেন। ২০০৯ সালে শেখ হাসিনা সরকারের মন্ত্রিসভার মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com