1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হাতি-মানুষ সুরক্ষায় সেমিনার, এমপি’র উদ্যোগে বসানো হবে এআই ক্যামেরা দ্বিতীয় বিয়ে ও অন্তঃসত্ত্বা হওয়ার খবর দিলেন মৌসুমী হামিদ ট্রাক-অটোরিকশার সংঘর্ষে যাত্রী নিহত, আহত ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা কাম্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী চকবাজার আবুল বাশার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট জুলাই বিপ্লবের অর্জন কোনো একক ব্যক্তি বা দলের নয়: প্রধানমন্ত্রী খামেনির জানাজা : বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জানালেন স্পিকার ৩ মিনিটের বক্তব্যে বাণিজ্যমন্ত্রীকে ৮৬ বার ‘স্যার’ বললেন কৃষি কর্মকর্তা খামেনির প্রতি আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু, লোকে লোকারণ্য গ্র্যান্ড মোসাল্লা জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

হাসিনাকে প্রধান আসামি করে সাকিব ও ফেরদৌসের বিরুদ্ধে হত্যা মামলা

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪

বাংলার কাগজ ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পোশাক শ্রমিক রুবেল হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য ও জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান ও নায়ক ফেরদৌস আহমেদের বিরুদ্ধে মামলা হয়েছে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) রাতে আদাবর থানায় মামলাটি করেন রুবেলের বাবা রফিকুল ইসলাম। মামলায় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, তাঁতীলীগ, কৃষকলীগ, মৎসজীবী লীগসহ ১৫৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৪০০-৫০০ জনকে আসামি করা হয়েছে। মামলায় প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।

অন্য আসামিদের মধ্যে রয়েছেন-শেখ রেহানা, ওবায়দুল কাদের, শেখ ফজলুল করিম সেলিম, শেখ ফজলে ফাইম, আমির হোসেন আমু, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, নজিবুল বাশার মাইজভান্ডারী, দিলীপ কুমার বড়ুয়া, আছাদুজ্জামান খান কামাল, মোহাম্মদ আলী আরাফাত, শেখ ফজলে নূর তাপস, জুনাইদ আহমেদ পলক, হাছান মাহমুদ, ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক, নজরুল হামিদ বিপু, নজিবুল্লাহ হিরু, মাহবুবুল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, শেখ সারহান নাসের তন্ময়, হাজী সেলিম, তার ছেলে সোলায়মান সেলিম, ব্যারিস্টার শাহজাহান ওমর, দীপু মনি, সালমান এফ রহমানের ছেলে সায়ান এফ রহমান, তাহসিন বাহার সূচনা, শেখ ফজলে শামস পরশ, সানজিদা খানম, মহিবুল হাসান চৌধুরী নওফেল, মজিবুর রহমান চৌধুরী নিক্সন, কর্নেল (অব.) ফারুক খান, শাহজাহান খান, নাজমুল হাসান পাপন, ড. আব্দুর রাজ্জাক, কামরুল ইসলাম মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাদ্দাম হোসেন, শেখ ওয়ালি আসিফ ইনান, মাজারুল কবির শয়ন, তানভীর ইসলাম সৈকত, আহমেদ আকবর সোবহান, সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, গওহর রিজভী, গাজী হাফিজুর রহমান লিকু।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ৫ আগস্ট রুবেলসহ কয়েকশ ছাত্র-জনতা সকাল ১১টার দিকে আদাবর থানার রিংরোড এলাকায় প্রতিবাদী মিছিল বের করে। এ সময় পুলিশ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, তাঁতীলীগ, কৃষকলীগ, মৎসজীবী লীগের নেতাকর্মীরা গুলি চালায়। এতে রুবেল গুলিবিদ্ধ হয়। নিকটস্থ একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com