1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হাতি-মানুষ সুরক্ষায় সেমিনার, এমপি’র উদ্যোগে বসানো হবে এআই ক্যামেরা দ্বিতীয় বিয়ে ও অন্তঃসত্ত্বা হওয়ার খবর দিলেন মৌসুমী হামিদ ট্রাক-অটোরিকশার সংঘর্ষে যাত্রী নিহত, আহত ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা কাম্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী চকবাজার আবুল বাশার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট জুলাই বিপ্লবের অর্জন কোনো একক ব্যক্তি বা দলের নয়: প্রধানমন্ত্রী খামেনির জানাজা : বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জানালেন স্পিকার ৩ মিনিটের বক্তব্যে বাণিজ্যমন্ত্রীকে ৮৬ বার ‘স্যার’ বললেন কৃষি কর্মকর্তা খামেনির প্রতি আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু, লোকে লোকারণ্য গ্র্যান্ড মোসাল্লা জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

ওবায়দুল কাদেরের সব ব্যাংক হিসাব জব্দ

  • আপডেট টাইম :: বুধবার, ২৮ আগস্ট, ২০২৪

বাংলার কাগজ ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সব ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। একই সঙ্গে তার স্বার্থসংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব ও লেনদেন স্থগিত রাখতে বলা হয়েছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) বিএফআইইউ দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে।

নির্দেশনা অনুযায়ী, হিসাব জব্দ করায় কাদেরের ব্যক্তিগত ও ব্যবসায়িক অ্যাকাউন্টের মাধ্যমে সব লেনদেন বন্ধ থাক‌বে। আগামী ৩০ দিন এসব হিসাবে কোনো ধরনের লেনদেন করা যাবে না। প্রয়োজনে লেনদেন স্থগিত করার সময় বাড়ানো হবে। লেনদেন স্থগিত করার এ নির্দেশের ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে।

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট দেশত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সরকার ও দলের গুরুত্বপূর্ণ মুখ ছিলেন ওবায়দুল কাদের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com