1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রূপপুরের প্রথম ইউনিটে পারমাণবিক বিক্রিয়া শুরু দুর্গাপূজায় পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে: আইজিপি রিয়াদ বিমানবন্দর বন্ধ, ঢাকা-রিয়াদ রুটে পাঁচ ফ্লাইট স্থগিত জাতির বৃহত্তর স্বার্থে ন্যাশনাল পোর্ট স্ট্র্যাটেজি তৈরি হচ্ছে: নৌপরিবহনমন্ত্রী বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী, বাস্তবায়নে সহায়তার আশ্বাস গ্রেফতার নয়, আমাকে অপহরণ করা হয়েছিল: ধ্রুব রাঠি নভেম্বরের শেষের দিকে রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু এসএসসি পাসেই ৬৪ জেলায় কনস্টেবল নিয়োগ দেবে পুলিশ চাঁদপুরে মাদকসহ গ্রেপ্তার ২০, ‘কিশোর গ্যাং’ বিরোধী অভিযানে আটক ৭০ সৌদি আরবে বিমানবন্দরে হামলার তীব্র নিন্দা বাংলাদেশের

সরকারি ক্রয়ে দুর্নীতি-অর্থ পাচার: নিউইয়র্কে ১২ অ্যাপার্টমেন্ট ক্রয় করেন তমাল

  • আপডেট টাইম :: বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
অপরাধ ও দুর্নীতি ডেস্ক : মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ১৭৫ কোটি টাকার সরকারি ক্রয়ে দুর্নীতি এবং অর্থ পাচার করে নিউইয়র্কের ১২ অ্যাপার্টমেন্ট ক্রয়ের অভিযোগ সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের ছেলে তমাল মনসুরের বিরুদ্ধে। এ অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এ ছাড়াও তমালের বিরুদ্ধে অর্থ পাচার, প্রকল্পে অনিয়মসহ দেশে-বিদেশে বিপুল অবৈধ সম্পদ গড়ার অভিযোগ রয়েছে। গতকাল দুদকের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, তমাল মনসুরের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যামাইকায় রিয়েল এস্টেট বিজনেস, জ্যামাইকায় অবস্থিত আফতাব স্কাই ভিউ কনডোমোনিয়াম টাওয়ারে ১২টি অ্যাপার্টমেন্ট ও ৪টি পার্কিং স্পেস ক্রয় ও বিদেশে টাকা পাচারের অভিযোগ রয়েছে।

এ ছাড়া বাবার ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে দুর্নীতি-অনিয়মসহ বিভিন্ন অনৈতিক কার্যক্রমে জড়িয়ে পড়েন তমাল। এর মধ্যে গাজীপুরের শহীদ তাজউদ্দীন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ১৭৫ কোটি টাকার সরকারি ক্রয়ে নিম্নমানের মালামাল সরবরাহ করে সরকারি অর্থ আত্মসাৎ করেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com