1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্যারাগুয়েকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স চলতি সপ্তাহেই পাকিস্তানে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান এবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনিজুয়েলার পাশে দাঁড়ালেন মেসি দেশব্যাপী ডেঙ্গুর ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা ১৭ বছরের আন্দোলনের পর নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে: মির্জা ফখরুল ভারতের জার্সিতে খেলতে নেমেই শচীনের রেকর্ড ভাঙলেন ১৫ বছরের সূর্যবংশী হালুয়াঘাটে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে নেত্রকোণায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এক অর্থবছরে প্রায় ১৬ কোটি টাকা রাজস্ব আদায় ময়মনসিংহ সদরের এসি ল্যান্ড হুমাইরার বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ কেএনএর সদস্য আটক

বিভিন্ন খাতে সহযোগিতা অব্যাহত রাখবে বিশ্বব্যাংক: অর্থ উপদেষ্টা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪

ঢাকা: বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, বাজেট সহায়তা, আমাদের স্বাস্থ্য ও জ্বালানি খাতের উন্নয়ন, খাদ্য ও সার আমদানি, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, বন্যা পরবর্তী পুনর্বাসন, রোহিঙ্গা সমস্যা সমাধানসহ বিভিন্ন ইস্যু নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে অর্থ ও বাণিজ্য উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে ঢাকায় সফররত বিশ্ব ব্যাংকের দক্ষিণ এশিয় অঞ্চলের আঞ্চলিক ভাইস-প্রেসিডেন্ট মার্টিন রাইজারের নেতৃত্বে ৭ সদস্যের প্রতিনিধিদল। পরে সাংবাদিকদের সঙ্গে আলোচনাকালে উপদেষ্টা এসব কথা বলেন।

এ সময় বাংলাদেশ ও ভুটানে নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদৌলি সিক, বাংলাদেশের অপারেশনস ম্যানেজার মিজ গেইল মার্টিন প্রমুখ উপস্থিত ছিলেন।

অর্থ উপদেষ্টা বলেন, স্বাস্থ্য ও জ্বালানি শক্তি খাত, খাদ্য, বন্যা ও রোহিঙ্গা শরণার্থীদের সাপোর্ট নিয়ে কথা হয়েছে। আমরা তাদের কাছে যে প্রস্তাবনা দিয়েছি তাতে তারা মোটামুটি ইতিবাচ সাড়া দিয়েছে।

এদিকে, চলতি অর্থবছরেই বিশ্বব্যাংক বাংলাদেশকে ২ বিলিয়ন ডলার সহায়তা দেবে বলে জানিয়েছেন সংস্থাটির দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইসার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com