1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা

তামাক দিয়ে তৈরি করা হচ্ছে করোনার ভ্যাকসিন

  • আপডেট টাইম :: সোমবার, ১৮ মে, ২০২০

বাংলার কাগজ ডেস্ক : তামাক গাছের উপাদান দিয়ে করোনাভাইরাসের নতুন একটি ভ্যাকসিন তৈরি করা হচ্ছে। আগামী মাসের শুরুতে এই ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল মানুষের ওপর শুরু করা হবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির সহযোগী সংস্থা কেনটাকি বায়োপ্রসেসিং তামাক গাছ ব্যবহার করে সার্স-কোভ-২ ভাইরাস প্রতিরোধে এই ভ্যাকসিন তৈরি করছে।

সংস্থাটির মতে, এ পদ্ধতিটি অন্যান্য প্রযুক্তির তুলনায় ভ্যাকসিনটি আরো দ্রুত তৈরি করে।

এই ভ্যাকসিনের সুবিধাগুলো ব্যাখ্যা করে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কর্তৃপক্ষ বলেছে, ‘এটি দেওয়া সম্ভাব্যভাবে নিরাপদ। কারণ তামাক গাছ মানুষের পীড়াজনিত রোগগুলো হোস্ট করতে পারে না। এটি ভ্যাকসিন তৈরির দ্রুততর একটি পদ্ধতি। তামাক গাছের উপাদানে ভ্যাকসিনের উপাদানগুলো আরো দ্রুত মিশে।’

সংস্থাটির দাবি, প্রচলিত পদ্ধতি ব্যবহার করে যেখানে ভ্যাকসিন তৈরিতে কয়েক মাস সময় লাগে সেখানে তামাক গাছের মাধ্যমে ৬ সপ্তাহে তৈরি করা যায়। আর এই ভ্যাকসিন তৈরির প্রক্রিয়া ঘরের তাপমাত্রায় সংরক্ষণ করা যায় অন্যদিকে প্রচলিত ভ্যাকসিনগুলোর বেশিরভাগই হিমায়িত করার প্রয়োজন পড়ে। নতুন এই পদ্ধতির ভ্যাকসিনের একটি ডোজের মাধ্যমে কার্যকর ইমিউন রেসপন্স ক্ষমতা প্রদানের সম্ভাবনা রয়েছে।’

ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর মতে, গত এপ্রিল মাস থেকে এই ভ্যাকসিনের প্রাক-ক্লিনিকাল ট্রায়াল চলছে এবং প্রাথমিক ফলাফল ইতিবাচক দেখা গেছে।

সংশ্লিষ্ট বিজ্ঞানীরা জানান, ‘আমরা ইতিমধ্যে এর প্রাক-ক্লিনিক্যাল পরীক্ষা শেষ করেছি। এবং এটিকে সম্ভাব্য ভ্যাকসিন হিসেবে রিপোর্ট করতে পেরে খুশি যে, পরীক্ষায় ইতিবাচক ইমিউন রেসপন্স দেখা গেছে। সে হিসেবে ভ্যাকসিনটিকে এখন পরবর্তী পর্যায়ে নিয়ে যেতে আমরা প্রস্তুত। প্রথমবারের মতো মানুষের ওপর এর ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করা জন্য অনুমোদনের অপেক্ষায় রয়েছি।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com