1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মালিকপক্ষের অঘোষিত সিদ্ধান্তে লোড-আনলোড বন্ধ রয়েছে নাকুগাঁও স্থলবন্দরে বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গাঁজা উদ্ধার বিশ্বকাপ উপলক্ষে নিরাপদে পতাকা উত্তোলনের আহ্বান গোলাম কিবরিয়ার শিক্ষা ও কঠোর পরিশ্রমেই উন্নতির শিখরে পৌঁছানো সম্ভব: মির্জা ফখরুল মিরপুরে চলন্ত মোটরসাইকেলে ইট মেরে ছিনতাই: মূল পরিকল্পনাকারী আটক হাসপাতাল নয়, আদ দ্বীনের প্যাথলজির লাইসেন্স বাতিল করেছে কর্তৃপক্ষ, দাবি শিশির মনিরের ইরানের সঙ্গে যুদ্ধ শেষ, সব দাবি পূরণ হয়েছে: ট্রাম্প বিশ্বকাপের উদ্বোধনীতেই সর্বোচ্চ লাল কার্ডের রেকর্ড, শীর্ষে যে আসর প্রথম ম্যাচেই ২০ বছরের দ্রুততম গোলের রেকর্ড

করোনা মোকাবিলায় নেতৃত্ব দেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৯ মে, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাস মোকাবিলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা নেতৃত্ব দেবে বলে সাফ জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক টেডরস আধানম গেব্রিয়েসিস। মঙ্গলবার সংস্থার বার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেছেন।

আধানম বলেন, ‘আন্তর্জাতিক সহযোগিতার যে সুতাটিকে ছিন্ন করার হুমকি’ করোনাভাইরাস দিচ্ছে তার বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্ব দেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। যেসব সদস্য রাষ্ট্র সংস্থাটির প্রতি তাদের সহযোগিতা ও সহমর্মিতা প্রকাশ করেছেন তাদেরকেও ধন্যবাদ জানান তিনি।

মঙ্গলবার সম্মেলনের প্রথম দিনে করোনা পরিস্থিতি মোকাবিলায় আন্তর্জাতিক প্রতিক্রিয়া বা সাড়ার মূল্যায়ণ করতে একটি প্রস্তাব দেয় ইউরোপীয় ইউনিয়ন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান একে স্বাগত জানিয়ে বলেন,‘আমরা যে কারো দায়বদ্ধতা চাই। আমরা বৈশ্বিক প্রতিক্রিয়ার সমন্বয় করতে কৌশলগত নেতৃত্ব অব্যাহত রাখব।’

সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক চিঠিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় অনুদান স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া এবং ওয়াশিংটনের সদস্যপদ প্রত্যাহারের যে হুমকি দিয়েছিলেন সে ব্যাপারে কোনো মন্তব্য করেননি আধানম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com