1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেড় বছর পর রাসেল মিয়া হত্যা রহস্য উদঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি শেরপুরে পশুখাদ্য প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা শেরপুরে প্রায় সাড়ে ৪ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ নালিতাবাড়ীতে এমপির ১৫০০ গাছের চারা বিতরণ ঝিনাইগাতীতে বালু-পাথর উত্তোলন বন্ধ, বেকার হাজারো শ্রমিক মিয়ানমারে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশির মৃত্যু সবাইকে নিয়েই স্থানীয় সরকার নির্বাচনে ঝাঁপ দিতে হবে: সিইসি বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে : আইনমন্ত্রী বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী

ঝুট ব্যবসা কামড়ে ধরেছিলেন মোজাম্মেল

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
অপরাধ ও দুর্নীতি ডেস্ক : ঝুট ব্যবসা কামড়ে ধরেছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল। এলাকার কোন কারখানা থেকে কত টাকা আসবে, সেটি নিজেই নির্ধারণ করে দিতেন। অবৈধ এসব টাকা নিজ হাতে ভাগ করে অন্য রকম মজা পেতেন। কালিয়াকৈর আওয়ামী লীগ নেতাকর্মী ও সাবেক এই মন্ত্রীর ঘনিষ্ঠ সূত্রে এসব তথ্য জানা গেছে।

কালিয়াকৈর আওয়ামী লীগ নেতাকর্মীরা জানিয়েছেন, এলাকার কোন কারখানা থেকে কত টাকা আসবে, সেটি নিজেই নির্ধারণ করে দিতেন। মন্ত্রীর নির্দেশে প্রতি মাসে একটি কারখানা থেকে সর্বোচ্চ ১৫ লাখ টাকা পর্যন্ত উঠত। এই টাকার কিছু অংশ দলের তৃণমূল পর্যায়, অর্থাৎ ওয়ার্ড, ইউনিয়ন, থানা ও পৌর শাখার সভাপতি-সাধারণ সম্পাদককে দেওয়া হতো। এই টাকা পাঁচ হাজার থেকে শুরু করে বিভিন্ন অঙ্কের ছিল। টাকার অঙ্ক নির্ধারণ করে দিতের মন্ত্রী নিজেই।

অভিযোগ আছে, ২০১২ সালে খাল খননের দুটি প্রকল্প বাস্তবায়নের জন্য ২৬ কোটি টাকা বরাদ্দ দেয় সরকার। স্থানীয় আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন, ওই দুই প্রকল্পের এক টাকার কাজও করেননি মোজাম্মেল। এমনকি প্রকল্পে কাজ করা হলো না কেন তা জানতে চাইলে তার চক্ষুশূল হতে হয় তৎকালীন কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগ সভাপতি প্রবীণ নেতা আবদুল মান্নান শরীফকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com