1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক, ৭ বছরের সম্পর্ক অস্বীকারের অভিযোগ

  • আপডেট টাইম :: রবিবার, ৬ এপ্রিল, ২০২৫

নালিতাবাড়ী (শেরপুর) : প্রথমে প্রেম ও পরে বিয়ের প্রলোভনে ফেলে দেশের বিভিন্ন স্থানে নিয়ে একাধিকবার শারীরিক সম্পর্কের পর বিয়ে করতে অস্বীকারের অভিযোগ ওঠেছে নওয়াজ শরীফ শাকিল (২৮) নামে এক যুবকের বিরুদ্ধে।

রোববার (৬ এপ্রিল) রাত সাড়ে আটটায় স্থানীয় একটি সংবাদপত্রের অফিসে লিখিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী তরুণী (২৬) এমন অভিযোগ করেছেন। ভুক্তভোগী তরুণী শেরপুরের নালিতাবাড়ী উপজেলার দক্ষিণ সন্নাসীভিটা গ্রামের এক কৃষকের কন্যা এবং নেওয়াজ শরিফ শাকিল শহরের আড়াইআনী বাজারের বাসিন্দা।

লিখিত বক্তব্যে ওই তরুণী জানান, প্রায় ৭ বছর আগে শহরের আড়াই আনী বাজার মহল্লার জনৈক ব্যবসায়ীর ছেলে নেওয়াজ শরিফ শাকিল তার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এ সম্পর্কের সূত্র ধরে প্রেমিকদ্বয় কক্সবাজার ও মধুটিলাসহ বিভিন্ন স্থানে বেড়াতে যায়। বিয়ের প্রলোভনে ফেলে বিভিন্ন সময় ওই তরুণীর সাথে শারীরিক সম্পর্কও করে শাকিল। প্রায় দুই মাস আগে ওই তরুণী বিয়ের কথা বললে যোগাযোগ বন্ধ করে দেয় শাকিল। সম্প্রতি অন্যত্র বিয়ের কথা পাকাপাকি করলে ভুক্তভোগী তরুণী আবারও শাকিলের দ্বারস্থ হয়ে ব্যর্থ হয়।

তরুণী আরও জানান, বিয়ের কথা অস্বীকারের পাশাপাশি তাকে বিভিন্ন ধরণের হুকমীও দেয় শাকিল। এসময় আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করে প্রতিকার না পেলে আত্মহননের হুমকীও দেন ওই তরুণী।

সংবাদ সম্মেলনে ওই তরুণী নেওয়াজ শরিফ শাকিলের সাথে সম্পর্কের প্রমাণ হিসেবে বিশেষ ছবি ছাড়াও কল রেকর্ড ও বিভিন্ন স্ক্রীনশট প্রকাশ করেন।

এ বিষয়ে নেওয়াজ শরীফ শাকিলের মতামত জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার করে জানান, একসাথে পড়াশোনার সুবাদে ওই তরুণীর সাথে বন্ধুত্বের সম্পর্ক হয়। কোনপ্রকার প্রেমের বা শারীরিক সম্পর্ক ছিল না বলেও জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com