1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

শ্রীবরদীতে রাতের আঁধারে সবজি খেত বিনষ্ট

  • আপডেট টাইম :: রবিবার, ৩ নভেম্বর, ২০২৪

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে পূর্ব শত্রুতার জেরে সবজি খেত কেটে ফেলার অভিযোগ উঠেছে। উপজেলার সিংগাবরুণা ইউনিয়নের সিংগবরুণা গ্রামে গত (৩১ অক্টোবর) বৃহস্পতিবার গভীর রাতে ঐ ঘটনা ঘটে। এ নিয়ে সবজি খেত মালিক ইউপি সদস্য আব্দুল খালেক মন্ডল বাদী হয়ে একই গ্রামের ওয়াজ উদ্দিনের ছেলে মনির মিয়া (৪৩) এর নাম উল্লেখ করে শুক্রবার রাতে শ্রীবরদী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

স্থানীয় ও অভিযোগ সূত্র জানা যায়, আব্দুল খালেকের সাথে প্রতিবেশী মনির মিয়ার পরিবারের জমি নিয়ে দন্দ্ব চলছিলো। এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার রাতে মনির মিয়া আব্দুল খালেকের কুমড়া, মিষ্টি লাউ, সিম সহ বিভিন্ন সবজির প্রায় ১৭০টি গাছ কেটে বিনষ্ট করে বলে অভিযোগ উঠেছে। এতে প্রায় ১ লক্ষ ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এ ব্যাপারে ভূক্তভোগী আব্দুল খালেক বলেন, ঘটনার দিন রাতে বাইরে বের হলে টর্চ লাইটের আলোয় আমি অভিযুক্ত মনির মিয়াকে সবজি খেতে দেখতে পাই। আমার উপস্থিতি টের পেয়ে সে পালিয়ে যায়।

এ নিয়ে অভিযুক্ত মনির মিয়ার বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। তবে তার বাবা ওয়াজ উদ্দিন বলেন, কে বা কাহার সবজি খেত কেটেছে তা আমরা জানি না। আমার ছেলের নামে যে অভিযোগ উঠেছে তা মিথ্যা।

এ ঘটনায় শ্রীবরদী থানা অফিসার ইনচার্জ আনোয়ার জাহিদ বলেন, একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com