1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

আওয়ামী লীগ-ছাত্রলীগ-যুবলীগের অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ

  • আপডেট টাইম :: রবিবার, ৩ নভেম্বর, ২০২৪

স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের অপপ্রচার এবং নৈরাজ্যের প্রতিবাদে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে দায়ের হওয়া বিভিন্ন মামলার আসামীদের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিল করা হয়েছে শেরপুরের নালিতাবাড়ীতে।

রোববার (৩ নভেম্বর) বিকেলে উপজেলা পরিষদের গেইটের সামনে থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা ভূমি অফিসের সামনে শেষ হয়। শহর বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলে অংশ নেন।

নালিতাবাড়ী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ও ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুর রহমান তারার নেতৃত্বে এসময় অন্যান্যের মাঝে উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান, শহর যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক নজরুল ইসলাম, শহর বিএনপির যুগ্ম-আহ্বায়ক মানিক মিয়া ও আনোয়ার হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোফাচ্ছেল হোসেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাইদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক দূর্জয় হাসান শাকিল, শহর ছাত্রদলের আহ্বায়ক ফরিদ আহমেদ, কৃষকদলের সদস্য সচিব সোহেল রানা বাচ্চু, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক আবুল কালাম ও বাচ্চু মিয়াসহ অনেকে উপস্থিত ছিলেন।

বিক্ষোভ মিছিলে নেতাকর্মীরা বলেন, আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসীরা এখনো নানা ধরনের অপপ্রচার, ষড়যন্ত্র ও নৈরাজ্য করে যাচ্ছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের মামলার আসামী ও আন্দোলনে বিরোধীতাকারীরা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। অবিলম্বে স্বৈরাচারের দোসরদের গ্র্রেফতার করতে হবে। তারা আরও বলেন, তাদের এসব কর্মকাÐ কঠোর হস্তে দমন করতে আমরা প্রস্তুুত রয়েছি। নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com