1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান

শ্রীবরদীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম :: রবিবার, ৩ নভেম্বর, ২০২৪

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে বীর মুক্তিযোদ্ধা, কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় করেছেন শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

রবিবার (৩ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে সম্মেলন কক্ষ সোমেশ্বরীতে ঐ সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। সভায় বক্তারা জেলা প্রশাসকের নিকট উপজেলার বিভিন্ন উন্নয়ন, সম্ভবনা, সমস্যা সহ বিভিন্ন দিক তুলে ধরেন এবং সমাধান প্রত্যাশা করেন।

উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন- শ্রীবরদী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর একেএম আলিফ উল্লাহ আহসান, উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহিম দুলাল, বাংলাদেশ জামায়াত ইসলামী শেরপুর জেলা শাখার সেক্রেটারি নুরুজ্জামান বাদল, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দুলাল, বীর মুক্তিযোদ্ধা শরাফত আলী, তাতিহাটি ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট আব্দুর রউফ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাবরিনা আফরিন, উপজেলা মৎস্য কর্মকর্তা সাইফুর রহমান, উপজেলা জামায়াতের আমির আজহারুল ইসলাম মিষ্টার, ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্রীবরদী শাখার সভাপতি মাওলানা মো. নজরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি ফজলুল হক চৌধুরী অকুল, সাধারণ সম্পাদক আনিসুজ্জামান খোকন, সাংবাদিক ফরিদ আহমেদ রুবেল, তাসলিম কবির বাবু প্রমুখ।

এসময় সহকারী কমিশনার (ভূমি) নাহিদুল হক, থানা অফিসার ইনচার্জ আনোয়ার জাহিদ সহ উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। পরে উপজেলা চত্বরে টেনিস কোর্ট উদ্বোধন ও সীমান্তের রাজার পাহাড়, সোনাঝুরির মতো সম্ভাবনাময় পর্যটন স্পটগুলো পরিদর্শন করেন। এছাড়াও ভুমি অফিস, বিদ্যালয় ও স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com