1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

শেরপুরে যৌথবাহিনীর অভিযান, ৩৭৫ পিস ইয়াবাসহ নারী আটক

  • আপডেট টাইম :: সোমবার, ৪ নভেম্বর, ২০২৪

শেরপুর: সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে ৩৭৫ পিস ইয়াবা ও নগদ টাকাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে শেরপুরে। রোববার (৩ নভেম্বর) দিবাগত রাতে সদর উপজেলার রৌহা ইউনিয়নের নাওভাঙা গ্রামে অভিযান চালিয়ে রহিমা বেগম (৫৮) নামে ওই নারীকে আটক করা হয়। রহিমা ওই গ্রামের নূর মোহাম্মদের স্ত্রী।

সূত্র জানায়, রোববার দিবাগত রাত ১২টার দিকে নাওভাঙা গ্রামে সেনাবাহিনীর সহায়তায় মাদকবিরোধী যৌথ অভিযান পরিচালনা করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় মাদক বেচাকেনা হয় এমন সংবাদের ভিত্তিতে নূর মোহাম্মদের বাড়িতে তল্লাশী চালানো হয়। তল্লাশীকালে রহিমা বেগমের নিয়ন্ত্রণে থাকা ৩৭৫ পিস ইয়াবা এবং মাদক বিক্রির ৫৬ হাজার ৭০০ টাকা জব্দ করা হয়। একই সঙ্গে মাদক বিক্রি ও মজুদের অপরাধে রহিমা বেগমকে আটক করা হয়। অভিযানের খবর পেয়ে রহিমা বেগমের ছেলে রফিকুল ইসলাম (৩৯) আগেই পালিয়ে যায়।

অভিযানকালে সেনাবাহিনীর ১৩ বীরের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল হাসান হাফিজুল হক, সেনাবাহিনী শেরপুর ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত মেজর তাওসিফ বিন হাসান, ক্যাপ্টেন নাহিয়ান, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক ফয়সাল আহমেদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক ফয়সাল আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, পলাতক রফিকুলকে আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় শেরপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com