1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান

শেরপুর জেলা বিএনপির নয়া কমিটি: হযরত আহবায়ক, এ্যাড. সিরাজ সদস্য সচিব

  • আপডেট টাইম :: সোমবার, ৪ নভেম্বর, ২০২৪

শেরপুর : জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক হযরত আলীকে আহবায়ক করে দীর্ঘ আট বছর পর শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সদস্য সচিব করা হয়েছে জেলা আইনজীবি সমিতির সভাপতি এ্যাডভোকেট সিরাজুল ইসলামকে। তিন সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অপরজন হলেন যুগ্ম-আহবায়ক জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আওয়াল চৌধুরী।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার (৩ নভেম্বর) রাতে এ কমিটি অনুমোদন করেন। পরে সোমবার (৪ নভেম্বর) দুপুরে নবনির্বাচিত আহ্বায়ক আলহাজ্ব হযরত আলী তার নিজ বাসায় আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।

এসময় আহ্বায়ক হযরত আলী বলেন, ২০১৬ সালে সম্মেলনের মাধ্যমে মাহমুদুল হক রুবেলকে সভাপতি ও আমাকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয়। ২০১৯ সালে পূর্ণাঙ্গ কমিটি করা হয়। আগের কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় নতুন করে কমিটি ঘোষণা করেছেন দলের মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর। আমি দলের সবাইকে নিয়ে শেরপুর জেলা বিএনপিকে এগিয়ে নিয়ে যেতে চাই।

এসময় তিনি আওয়ামী লীগকে ফ্যাসিস্ট উল্লেখ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলার আসামী আওয়অমী লীগ ও তাদের দোসরদের গ্রেফতারের দাবী জানিয়ে বলেন, সকলে মিলে ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগ ও তাদের দোসরদের প্রতিহত করতে হবে। তাদের বিচারের মুখোমুখি করতে গ্রেফতারে প্রশাসনকে চাপ প্রয়োগ করতে হবে।

এদিকে জেলা বিএনপির নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে তাৎক্ষণিক শেরপুর শহরসহ বিভিন্ন স্থানে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com