1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

নালিতাবাড়ীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের পূনর্বাসনে আর্থিক সহায়তা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে পূনর্বাসনের জন্য আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নালিতাবাড়ী উপজেলা শাখা।

সোমবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় নালিতাবাড়ী উপজেলার মরিচপুরান ইউনিয়নের গোজাকুড়া প্রাইমারি স্কুল প্রাঙ্গণে অর্ধশতাধিক মানুষের মাঝে পূনর্বাসনের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়।

চায়না স্টাডি সার্কেল, চায়নার সহযোগিতা ও মরিচপুরান ইউনিয়নের কৃতি সন্তান রাশেদ হাসান নাহিদ এর সার্বিক তত্বাবধানে নগদ ১লক্ষ ২৩ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।

জামায়াতে ইসলামী মরিচপুরান ইউনিয়নের বাসকান্দা ইউনিট সভাপতি মাওলানা তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর শেরপুর জেলার সাবেক আমীর ডাক্তার শাহাদাত হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নালিতাবাড়ী উপজেলা আমীর মাওলানা আফসার উদ্দিন, সেক্রেটারি শাহাদাত হোসেন বিএসসি, শেরপুর শহর জামায়াতের নায়েবে আমীর গোলাম কিবরিয়া, পৌর জামায়াতের আমীর মোহাম্মদ দ্বীন মোহাম্মদ মাস্টার, কোষাধ্যক্ষ আব্দুল মোমেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com