1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

নালিতাবাড়ীতে বক শিকার করতে এসে বৈদ্যুতিক ফাঁদে আটকে শিকারীর মৃত্যু

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: ফাঁদ পেতে বক শিকার করতে এসে ইঁদুর ধরার বৈদ্যুতিক ফাঁদে পড়ে শিকারী নিজেই বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন।

মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেলে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মরিচপুরান ইউনিয়নের দক্ষিণ কোন্নগর গ্রামের একটি ধানক্ষেতে ওই শিকারীর মরদেহ পাওয়া যায়। নিহত শিকারী আমির উদ্দিন (৩৫) পার্শ্ববর্তী নকলা উপজেলার গণপদ্দী ইউনিয়নের খারজান এলাকার বরকত আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইঁদুর থেকে আমন ফসল রক্ষায় দক্ষিণ কোন্নগর গ্রামের কৃষক ফরহাদ আলী তার ক্ষেতে ইলেকট্রিক ফাদঁ তৈরি করে রাখেন। এদিকে গত রোববার (৩ নভেম্বর) বক শিকারের উদ্দেশ্য বাড়ি থেকে বের হন আমির উদ্দিন। এরপর তিনি আর বাড়ি ফিরে যাননি। ধারণা করা হচ্ছে, ফাঁদ পেতে বক শিকারের জন্য আমির উদ্দিন ওই ক্ষেতে আলা (ফাঁদ) দিতে যান। এসময় অসাবধানতাবশত সেখানে তৈরি করে রাখা ইলেকট্রনিক ফাঁদে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে মারা যান তিনি।

এদিকে মঙ্গলবার বিকেলে কৃষক ফরহাদ আলীর আমন ধান ক্ষেতে লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে ওই মরদেহ উদ্ধার করে। এসময় তার পাশে পড়ে থাকা বক শিকারের সরঞ্জাম পাওয়া যায়। ঘটনাটি এলাকায় জানাজানি হলে স্থানীয়রা আমির উদ্দিনের পরিচয় সনাক্ত করেন। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ছানোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com