1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান

বকশীগঞ্জ হাসপাতালে তথ্য সংগ্রহে যাওয়ায় সাংবাদিকের নামে মিথ্যা মামলা

  • আপডেট টাইম :: বুধবার, ৬ নভেম্বর, ২০২৪

সুমন মিয়া, বকশীগঞ্জ (জামালপুর) : জামালপুরের বকশীগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর তথ্য সংগ্রহ করতে গিয়ে হয়রানীমূলক মিথ্যা মামলার শিকার হয়েছে বকশীগঞ্জ মিডিয়া প্রেসক্লাবের সভাপতি ও সেক্রেটারি মুভি বাংলার এ কে এম নুর আলম নয়ন, দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার রফিকুল ইসলাম ও দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি মারুফ হাসান।

গত মঙ্গলবার (২৯ অক্টোবর) বকশীগঞ্জ মডেল থানায় বাদী হয়ে সাংবাদিকদের নামে মিথ্যা ও হয়রানীমূলক মামলা দায়ের করেন বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা ডাঃ মোঃ আজিজুল হক।

এর আগে গত সোমবার (২৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭ টায় ঘটনাটি ঘটে। জানা যায়, উপজেলার পৌর এলাকার চরকাউরিয়া সীমারপাড় গ্রামের রিক্সাচালক জুয়েল মিয়া ওরফে রজব আলী বকশীগঞ্জ হাসপাতালে মারা যান।

স্বজনদের অভিযোগ, চিকিৎসকের অবহেলায় তার মৃত্যু হয়েছে। বিষয়টি নিয়ে স্বজনদের সঙ্গে আবাসিক চিকিৎসক কর্মকর্তা আসমা লাবনীর বাক-বিতন্ডা হয়। এক পর্যায়ে রজব আলীর স্বজনেরা আসমা লাবনীকে লাঞ্ছিত করে।

এ ঘটনায় ওইদিন রাতে ২৯ অক্টোবরে আটজনের নাম উল্লেখ করে ৪০ থেকে ৫০ জনকে অজ্ঞাত আসামি করে বকশীগঞ্জ থানায় মামলা দায়ের করেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা ডাঃ মোঃ আজিজুল হক।

ডঃ মুহাম্মদ আজিজুল হকের সঙ্গে বিষয়টি জানতে চাওয়া হলে তিনি বলেন, ঘটনার সময় হাসপাতালে লাগানো সিসিটিভি ফুটেজে শনাক্ত করে যারা রয়েছেন তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদ বলেন, মামলাটির সুষ্ঠু তদন্ত হবে। দোষী ব্যক্তিদের শাস্তির আওতায় আনা হবে। কোন নির্দোষ ব্যক্তিকে হয়রানি করা হবে না। মামলাটির তদন্তের প্রক্রিয়ায় রয়েছে।

এ বিষয়ে স্থানীয় সাংবাদিকরা জানান, আমরা সবাই প্রশাসনকে এ ব্যাপারে অবগত করেছি। আশা করি খুব তাড়াতাড়ি এর একটা সূরাহা হবে। পরিস্থিতি পুরোটাই হতাশাজনক এবং বিব্রত। এ পরিস্থিতিতে বকশীগঞ্জে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন বিক্ষোভ ও অনশন কর্মসূচি পালিত হচ্ছে। যেকোনো মূল্যে সাংবাদিকদের বিরুদ্ধে ভুয়া ও ভিত্তিহীন মামলা প্রত্যাহারের তারা জোর দাবি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com