1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

নালিতাবাড়ীতে ৭৭৪ বোতল ভারতীয় মদসহ প্রাইভেটকার জব্দ, দুইজন গ্রেপ্তার

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪

নালিতাবাড়ী (শেরপুর): শেরপুরের নালিতাবাড়ীতে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৭৭৪ বোতল ভারতীয় মদ ও একটি প্রাইভেটকারসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে গ্রেপ্তারকৃত ওই দুই মাদক কারবারিকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো- নালিতাবাড়ী উপজেলার পূর্ব সমশ্চুড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম (২৪) ও শেরপুর সদর উপজেলার ছনকান্দা গ্রামের জিয়ারুল হকের ছেলে আলী হোসেন (২৬)। বুধবার (৬ নভেম্বর) দিবাগত রাত ৯টার দিকে উপজেলার সীমান্তবর্তী দাওধারা-কাটাবাড়ী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, সীমান্ত এলাকায় চোরাকারবারীরা মাদক পাচার করছে, এমন গোপন সংবাদের প্রেক্ষিতে নালিতাবাড়ী থানা পুলিশ দাওধারা-কাটাবাড়িপাড়া এলাকায় সীমান্ত সড়কে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এসময় সীমান্ত পথে নালিতাবাড়ীর দিকে আসা একটি মাইক্রোবাস চ্যালেঞ্জ করে পুলিশ। পরে ওই মাইক্রোবাসে তল্লাসী চালিয়ে বিভিন্ন ব্যান্ডের আমদানি নিষিদ্ধ ৭৭৪ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। একই সাথে মাদক বহনকারী মাইক্রোবাসটিকে জব্দ করে পুলিশ। এসময় ওই মাদকের সাথে জড়িত থাকার অভিযোগে মাইক্রোবাসে থাকা আশরাফুল ও আলী হোসেনকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করে

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছানোয়ার হোসেন জানান, গ্রেপ্তার দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। একইসাথে জব্দকৃত মাইক্রোবাসটি থানা হেফাজতে রয়েছে। তিনি আরও জানান, জব্দকৃত ভারতীয় এসব মদের অনুমানিক মূল্য ১০ লাখ ৭০ হাজার টাকা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com