1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

শরণখোলায় বিপ্লব ও সংহতি দিবস পালিত

  • আপডেট টাইম :: শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪

শরণখোলা (বাগেরহাট) : বাগেরহাটের শরণখোলায় ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকাল ৩ টায় উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে রায়েন্দা সরকারি পাইলট হাইস্কুল মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ডাক্তার শফিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য বাগেরহাট ৪ আসনের মনোনয়ন প্রত্যাশি কাজী খায়রুজ্জামান শিপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর আলম।

অনুষ্ঠনে বক্তব্য রাখেন- মোড়েলগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক শহিদুল ইসলাম বাবুল, শরণখোলা উপজেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্জ¦ আনোয়ার হোসেন পঞ্জায়েত, উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি এটিএম জসিম উদ্দিন জাফর, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ বিএসসি, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নাজমুল আহসান শিমুল গাজী, মঞ্জুরুল করিম এনায়েত, কৃষক দলের আহবায়ক নজরুল ইসলাম তালুকদার, মহিলা দলের সহ সভানেত্রী পারভীন আক্তার, যুবদল নেতা সোহাগ গাজী, ছাত্রদল নেতা মেহেদী সুমন প্রমূখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন আহবায়ক কমিটির সদস্য তালুকদার মধু। সভায় বক্তারা ৭ নভেম্বরের শহীদ জিয়ার অসামান্য অবদানের কথা তুলে ধরেন এবং জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সংগঠনের নেত্রীবৃন্দকে দলীয় মতভেদ ভুলে সুসংগঠিত হওয়ার আহবান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com