1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

নালিতাবাড়ীতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

  • আপডেট টাইম :: শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪

নালিতাবাড়ী (শেরপুর): কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

উপজেলা প্রশাসন, নালিতাবাড়ী ও উপজেলা কৃষি অফিসারের কার্যালয় নালিতাবাড়ী, শেরপুরের আয়োজনে বুধবার দুপুরে এ সব বিতরণ করা হয়।

প্রণোদনা কর্মসূচিতে ৩১০০ জনের প্রত্যেককে ১ কেজি সরিষা বীজ, ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি করে এমওপি সার দেওয়া হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে সহকারি কমিশনার ভূমি আনিসুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মওদুদ আহমেদ, উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম-আহবায়ক ইউনুছ আলী দেওয়ান, দুলাল হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com