1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

শরণখোলা বিপ্লব সংহতি দিবস পালিত

  • আপডেট টাইম :: শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪

নইন আবু নাঈম তালুকদার, শরণখোলা (বাগেরহাট) : বাগেরহাটের শরণখোলায় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের আয়োজনে রায়েন্দা কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মহিউদ্দিন শাহজাহানের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বাগেরহাট জেলা কমিটির সদস্য বেল্লাল হোসেন মিলনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর অবসরপ্রাপ্ত মোস্তফা কামাল।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপি সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান খান মতিয়ার রহমান, সাউথখালী ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম লিটন, রায়েন্দা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মোল্লা, জেলা যুবদলের সদস্য আবুল হোসেন, যুবদল নেতা আবু জাফর, মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের রবিউল ইসলাম, ছাত্রদল নেতা সোহাগ তালুকদার ও মোঃ স্বাধীন প্রমূখ।

সভায় বক্তারা শহীদ জিয়ার আদর্শকে লালন করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করতে পারে সে লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com