1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

শেরপুরে জামায়াতের রুকন সম্মেলন ও শপথ গ্রহণ অনুষ্ঠান

  • আপডেট টাইম :: শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
শেরপুর : শেরপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার রুকন সম্মেলন ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ নভেম্বর) সকালে শহরের বাজিতখিলা আমির আলী অডিটোরিয়ামে জেলার সকল রুকনদের নিয়ে জেলা জামায়াতের উদ্যোগে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে ২০২৫-২৬ সেশনে নতুন করে পুনরায় আমীর নির্বাচিত হন মাওলানা হাফিজুর রহমান। শপথ পাঠ করান বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ডক্টর সামিউল হক ফারুকী।

শেরপুর জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান এর সভাপতিত্বে ও সেক্রেটারি নুরুজ্জামান বাদল এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক ডক্টর সামিউল হক ফারুকী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ময়মনসিংহ অঞ্চল টিম সদস্য মঞ্জুরুল ইসলাম ভূইয়া।

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, জেলার সহকারি সেক্রেটারি আবুল কালাম আজাদ, কর্ম পরিষদ সদস্য আব্দুল আওয়াল, আব্দুর রহমান আনোয়ার হোসেন, মাহফুজুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com