1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

শেরপুরে সাবেক ছাত্রলীগ নেতা ও প্রধান শিক্ষক গ্রেপ্তার

  • আপডেট টাইম :: সোমবার, ১১ নভেম্বর, ২০২৪

শেরপুর: শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলাসহ ৪ মামলায় সাবেক ছাত্রলীগ নেতা ও জেলা পরিষদের সাবেক সদস্য জাকারিয়া বিষু (৪৫) ও একই মামলায় মনিরুজ্জামান (৫২) নামের এক প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার রাতে শহরের নবীনগর এলাকা থেকে বিষুকে ও তিনআনি বাজার এলাকা থেকে মনিরুজ্জামানকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত বিষু শেরপুর শহরের নবীনগর এলাকার হেজা মুন্সীর ছেলে ও মনিরুজ্জামান শ্রীবরদী উপজেলার খড়িয়া কাজিরচর গ্রামের মৃত মেরাজ উদ্দিন মাস্টারের ছেলে এবং একই উপজেলার খড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

রোববার দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পুলিশ পরিদর্শক মো. জিয়াউর রহমান।

এ বিষয়ে সদর থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়দুল আলম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মাহবুব ও সবুজ হত্যাসহ ৪ মামলার আসামি জাকারিয়া বিষু এবং মনিরুজ্জামসনকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com