1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

নালিতাবাড়ীতে সাড়ে তেরো কেজি গাঁজাসহ দুইজন গ্রেফতার

  • আপডেট টাইম :: সোমবার, ১১ নভেম্বর, ২০২৪

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে যৌথ বাহিনীর অভিযানে ১৩ কেজি ৫শ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রোববার (১০ নভেম্বর) রাতে উপজেলার পাঁচগাঁও গ্রামে সেনাবাহিনীর সহযেগিতায় এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃতরা হলো- ওই এলাকার আয়নাল হক ও জুয়েল হোসেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নালিতাবাড়ী উপজেলার পাঁচগাও এলাকার একটি বাড়িতে সেনাবাহিনীর সহযোগীতায় অভিযান চালানো হয়। অভিযানকালে একটি ঘরের বিভিন্ন স্থানে লুকিয়ে রাখা ১৩ কেজি ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। এসময় গাঁজা ব্যবসার সাথে জড়িত ওই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী আয়নাল হক ও জুয়েল হোসেনকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। জব্দকৃত গাঁজার মূল্য প্রায় ৪ লাখ টাকার বেশি বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক ফয়সাল মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com