1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘মেসি দেখিয়ে দিলেন চ্যাম্পিয়নদের হৃদস্পন্দন কেমন হয়’ টানা বৃষ্টিতে সাজেকে আটকা চার শতাধিক পর্যটক প্রধানমন্ত্রীর আসন্ন ঢাকা মেডিকেল পরিদর্শনে উচ্ছ্বসিত সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা নম্বর চেয়ে শিক্ষককে ‘আব্বু’ সম্মোধন ছাত্রীর, উত্তরপত্র ভাইরাল ইরাকের নাজাফে খামেনির জানাজার শোভাযাত্রা জনসমুদ্র ঢাকা-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ, টিকিটের টাকা ফেরত চট্টগ্রাম বোর্ডের সব জেলায় আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত অবিশ্বাস্য প্রত্যাবর্তনে মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা মিশরের বিপক্ষে আর্জেন্টিনা একাদশে তিন পরিবর্তন, দেখুন কারা সুযোগ পেলেন সংসদে কথা বলতে দেয় না, জনসভায় কথা বললে বোমা-ককটেল নিক্ষেপ করে

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় শেরপুরে কলেজছাত্র অপহরণ, বাবাসহ তরুণী গ্রেপ্তার

  • আপডেট টাইম :: সোমবার, ১১ নভেম্বর, ২০২৪

শেরপুর : শেরপুরে সুমন মিয়া (১৭) নামে এক কলেজ ছাত্রকে অপহরণের অভিযোগে বাবা-মেয়েকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রোববার (১০ নভেম্বর) রাতে শেরপুর শহর থেকে তাদের গ্রেফতার করা হয়। তবে ৭ দিন পেরিয়ে গেলেও সন্ধান পাওয়া যায়নি অপহৃত সুমনের।

অপহৃত সুমন শহরের কসবা বারাকপাড়া নিমতলা এলাকার কৃষক নজরুল ইসলামের ছেলে ও শেরপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

মামলা সূত্রে জানা গেছে, সুমন ও ওই তরুণী শেরপুর সরকারি কলেজের একাদশ শ্রেণিতে পড়ে। সম্প্রতি ওই তরুণী সুমনকে প্রেমের প্রস্তাব দিলে সুমন রাজি না হওয়ায় তরুণী ক্ষুব্ধ হয়। গত ৪ নভেম্বর সন্ধ্যায় সুমন কলেজ থেকে বাড়ি ফেরার পথে শহরের বাগরাকসা কাজীবাড়ি পুকুরপাড় এলাকায় তরুণীর উপস্থিতিতে ২-৩ জন যুবক জোর করে সুমনকে একটি সিএনজিচালিত অটোরিকশায় উঠিয়ে অপহরণ করে নিয়ে যায়।

পরে এ ঘটনায় সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন সুমনের বাবা। গত কয়েক দিনেও সুমনের সন্ধান না পেয়ে সুমনের মা-বাবা, সহপাঠী ও এলাকাবাসী রোববার দুপুরে পুলিশ সুপার আমিনুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন। এর রাতেই সুমনের বাবার দায়ের করা অভিযোগটি সদর থানায় মামলা হিসেবে রেকর্ড করা হয়। মামলায় বাবা-মেয়েসহ ৩ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে আসামি করা হয়েছে।

তবে একাধিক সূত্রে জানা গেছে, সুমন ও তরুণীর মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। এরই মধ্যে তরুণীকে অন্যত্র বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় তার পরিবার। এ নিয়ে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা অনেকের।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুবায়দুল আলম জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত বাবা-মেয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অপহৃত কলেজছাত্র সুমনকে উদ্ধারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

এ বিষয়ে পুলিশ সুপার আমিনুল ইসলাম জানান, মোবাইল ফোন ট্র্যাকিং করে সুমনের সর্বশেষ অবস্থান ময়মনসিংহে ছিল বলে জানা যায়। তবে বর্তমানে মোবাইল ফোনটি বন্ধ রয়েছে। তাকে উদ্ধারে পুলিশ চেষ্টা করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com