1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

বাগেরহাটে বিএনপি নেতা সজিব হত্যায় গ্রেফতার ১, অস্ত্র ও গুলি উদ্ধার

  • আপডেট টাইম :: সোমবার, ১১ নভেম্বর, ২০২৪

নইন আবু নাঈম তালুকদার, বাগেরহাট : বাগেরহাটে বিএনপি নেতা মো. সজিব তরফদার হত্যাকাণ্ডে কিলিং মিশনে অংশগ্রহণকারী একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তি হলেন আবু বক্কার শিকদার (৫৭), যিনি হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পুলিশ তার কাছ থেকে হত্যার কাজে ব্যবহৃত অস্ত্র ও গুলি উদ্ধার করেছে।

শনিবার (৯ নভেম্বর) দুপুরে পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ এক প্রেসব্রিফিংয়ে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পিরোজপুর জেলার কাউখালি উপজেলার হুগলি বাটকা থেকে আবু বক্কার শিকদারকে গ্রেফতার করা হয়। তার স্বীকারোক্তির পর, বাগেরহাট সদর উপজেলার মির্জাপুর-সাহপাড়া এলাকার একটি ডোবা থেকে একটি দোনালা পাইপগান, একটি একনালা পাইপগান, একটি ধারালো অস্ত্রের বাট এবং একটি গুলি উদ্ধার করা হয়।

পুলিশ সুপার আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবু বক্কার শিকদার হত্যাকাণ্ডে সরাসরি অংশগ্রহণের কথা স্বীকার করেছেন।

তিনি জানান, কিলিং মিশনে ৪ জন অংশগ্রহণ করেছিল এবং হত্যার জন্য ৩ লক্ষ টাকা চুক্তি হয়েছিল। হত্যার মূল পরিকল্পনাকারী এবং অন্য জড়িতদের গ্রেফতারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে এবং শিগগিরই তাদের গ্রেফতার করা হবে।

এদিকে, গত ৫ নভেম্বর বাগেরহাট-রামপাল সড়কে মোটরসাইকেলে যাচ্ছিলেন বিএনপি নেতা সজিব তরফদার। মির্জাপুর-আমতলা মসজিদের সামনে পৌঁছালে দুর্বৃত্তরা গুলি করে এবং কুপিয়ে তাকে হত্যা করে। এই ঘটনায় ৮ নভেম্বর রাতে সজিবের স্ত্রী নাইমা ফারহানা বাদী হয়ে বাগেরহাট মডেল থানায় মামলা দায়ের করেন। মামলায় ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৮-৯ জনকে আসামি করা হয়েছে।

এছাড়া, পুলিশ জানিয়েছে যে, হত্যার সাথে জড়িতদের গ্রেফতার করতে তারা কাজ চালিয়ে যাচ্ছে এবং দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com