1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান

“বান্দরবানে বিএনপি’র বিশাল জনসমাগম হবে”

  • আপডেট টাইম :: সোমবার, ১১ নভেম্বর, ২০২৪

বান্দরবান : বিগত দিনের ন্যায় এবারে বান্দরবানে বিএনপি’র বিশাল জনসমাগম হবে। ৭টি উপজেলা বিএনপির তৃণমূল নেতা কর্মীরা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ কে কেন্দ্র করে তারা এই সমাবেশে যোগ দেবে। কত সংখ্যায় নেতা-কর্মী উপস্থিত থাকবে তা কিন্তু নিশ্চিত করে বলেনি। তাছাড়া কেন্দ্রীয় নেতারা এই জন সমাবেশে যোগ দেওয়া কথা রয়েছে।

সোমবার (১১ নভেম্বর) জেলা প্রেস ক্লাবের জেলা বিএনপির কর্তৃক আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বান্দরবান জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ রেজা।

সংবাদ সম্মেলনের তিনি বলেন, কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী এই একমাস ব্যাপী জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করা সিধান্ত হয়েছে। সেই আলোকে বান্দরবান জেলা বিএনপি’র ১৩ নভেম্বর আয়োজন করতে যাচ্ছি। আমরা সেইদিন ঐতিহ্যবাহী রাজা মাঠে জড়ো হয়ে উজানী ঘুরে বাজার প্রাণ কেন্দ্র মধ্যদিয়ে প্রেসক্লাব চত্বরে এসে সমাবেশে করার সিধান্ত নিয়েছি। সেই বিশাল সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার করা রয়েছে কেন্দ্রীয় জাতীয় নির্বাহী সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মীর হেলালসহ জেলা-উপজেলা নেতৃবৃন্দ।

কেন্দ্রীয় নেতা জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাচিংপ্রু জেরী প্রসঙ্গে তিনি বলেন, গত ৭নভেম্বর ব্যক্তিগতভাবে অর্থাৎ তিনি যেহেতু কেন্দ্রীয় কমিটি নেতা দলীয়ভাবে প্রোগ্রামটি করেছেন। এই প্রোগ্রামটি কোন বান্দরবান জেলা বিএনপির সাথে সমন্বয় করা হয়নি। আমরা কিন্তু আগামী ১৩ নভেম্বর কেন্দ্রীয় নেতাসহ উপস্থিত থেকে তৃণমূল নেতাকর্মী নিয়ে জনসমাবেশ আয়োজন করতে যাচ্ছি।

এসময় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন তুষার, পৌর বিএনপির সভাপতি নুরুল ইসলাম, জেলা বিএনপি নেতা রিটল বিশ্বাস, উপজেলা বিএনপি সদস্য সচিব চনুমং মারমাসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com