1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

সাবেক হুইপ আতিকের বিরুদ্ধে কলেজ দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪

শেরপুর : শেরপুরে সাবেক এমপি ও হুইপ আতিউর রহমান আতিকের বিরুদ্ধে রেজিস্ট্রেশনপ্রাপ্ত এক হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও আলহাজ্ব আব্দুস সাত্তার হাসপাতাল দখলের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী কলেজ অধ্যক্ষ ডা. মো. রেজুয়ানুর রহমান বকুল। মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে শহরের উৎসব কমিউনিটি সেন্টারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ভুক্তভোগী লিখিত বক্তব্যে জানান, ২০১৩ সালে শেরপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও আলহাজ্ব আব্দুস সাত্তার হাসপাতাল প্রতিষ্ঠিত করেন তিনি। পরে ওই কলেজে চোখ পড়ে সাবেক এমপি আতিকের। তিনি প্রভাব খাটিয়ে প্রিন্সিপাল বকুলকে জামায়াত ঘরানার ট্যাগ লাগিয়ে হুমকি প্রদর্শন করেন। এসময় প্রাণভয়ে বকুল শেরপুর ছেড়ে দীঘদিন জেলার বাইরে অবস্থান করেন। সেই সুযোগে ওই কলেজেরই অসাধু কিছু শিক্ষকের যোগসাজসে কলেজটি বন্ধ করে দিয়ে তার নিজ এলাকা ভাতশালায় আতিউর রহমান হোমিওপ্যাথিক কলেজ নামে আরেকটি কলেজ প্রতিষ্ঠা করেন।

লিখিত অভিযোগে তিনি আরও জানান, কলেজের কিছু শিক্ষক ও শিক্ষার্থীসহ সকলকেই ক্ষমতার প্রভাবে তার কলেজে নিয়ে যান। এসময় তিনি সাবেক এই হুইপের বিরুদ্ধে প্রায় ৩ কোটি টাকা নিয়োগ বাণিজ্যেরও অভিযোগ আনেন।

এ বিষয়ে আতিউর রহমান হোমিও প্যাথিক কলেজের ভাইস প্রিন্সিপাল আবুল কাশেমের সাথে কথা হলে তিনি জানান, তার কলেজে জমি ও এফডিয়ারের টাকা নিয়ে নয়-ছয় করায় কলেজের রেজিস্ট্রেশন বাতিল হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com