1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

নকলা ও নালিতাবাড়ীতে গণসংযোগ করলেন বিএনপি মনোনয়ন প্রত্যাশি ইলিয়াস খান

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪

শেরপুর: নকলা ও নালিতাবাড়ীতে প্রথম বারের মতো গণসংযোগ করেছেন আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশি ও যুক্তরাষ্ট্র প্রবাসী বিএনপি নেতা ইলিয়াস খান।

বৃহস্পতিবার দুপুরে তিনি নকলা শহরে কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থক নিয়ে রাস্তার আশপাশে থাকা ভোটারদের হাত নাড়িয়ে সালাম ও শুভেচ্ছা বিনিময় করেন। পরে বিকেলে নালিতাবাড়ী উপজেলার নলজোরা এলাকায় এক ধর্ম সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন তিনি।

এরপর সন্ধ্যায় হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে নালিতাবাড়ী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আশপাশে থাকা মানুষের সাথে সালাম ও শুভেচ্ছা বিনিময় করেন ইলিয়াস খান। রাতে শহরের আড়াইআনী বাজারস্থ দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক সভায় অংশ নেন বিএনপির এই নেতা।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক আহবায়ক অধ্যক্ষ নুরুল আমীন। এতে প্রধান অতিথি হিসেবে ইলয়াস খান বক্তব্য রাখেন।

উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল সানি ও কামরুজ্জামান বিএসসির সঞ্চালনায় অন্যান্যের মাঝে উপজেলা বিএনপির যুগ্মআহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান ইউনুছ আলী দেওয়ান, জাহাঙ্গীর আলম, নকলা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জাহিদ হোসেন, জহির রায়হান মুক্তি, আব্দুল হক চান, রজব আলী, নালিতাবাড়ী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাইদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছসেবক দলের আহবায়ক নুরুজ্জামান খোকন, যুগ্মআহবায়ক কামরুজ্জামান সজিব সদস্য সচিব খোরশেদ আলম বুলবুলসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। সভায় বিএনপি, বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সমর্থকরা অংশ নেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com